
নতুন প্রযুক্তি এবং নতুন সব উদ্ভাবনের অন্যতম হলো গবেষণা। গবেষণার পরই সেগুলোর উন্নয়ন সাধন করা সম্ভব হয়।বিশ্বব্যাপী প্রযুক্তি উদ্ভাবনের জন্য তাই বিভিন্ন প্রতিষ্ঠান খরচ করছে হাজার হাজার কোটি টাকা। এই খরচের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।বিশ্বের অন্তত এক হাজার প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা ও উন্নয়ন খাতে খরচের হিসাব থেকে দেখা যায়, ২০১৭ সালে অ্যামাজন খরচ করেছে দুই হাজার ২৬০ কোটি মার্কিন ডলার।দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। তারা খরচ করেছে এক হাজার ৬২০ কোটি ডলার। অন্যদিকে জার্মান অটোমোবাইল প্রতিষ্ঠান ভক্সওয়াগন এক হাজার ৫৮০ কোটি ডলার খরচ করে তৃতীয় অবস্থানে রয়েছে।আরএনডি খাতে দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাংয়ের অবস্থান এখন চতুর্থ।গত এক বছরে খাতটিতে খরচের হিসাব থেকে এই তালিকা করা হয়েছে।
বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে ইয়োনহাপ নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমনটা উঠে এসেছে।আরএনডি খাতে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি এক হাজার ৫৩০ কোটি ডলার খরচ করেছে। আর দুই বছর থেকেই প্রতিষ্ঠানটি এই অবস্থান ধরে রেখেছে।তবে খাতটিতে খরচের পরিমাণ কিছুটা কমিয়ে দিয়েছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল। তারা আগের বছরের চেয়ে আরএনডিতে খরচ কমিয়েছে ২.৬ শতাংশ। বছরটিতে তাদের এই খাতে মোট খরচ এক হাজার ৩১০ কোটি মার্কিন ডলার। যার ফলেই প্রতিষ্ঠানটি তৃতীয় থেকে পঞ্চম অবস্থানে গেছে।মাইক্রোসফট এ সময় খরচ করেছে ১২৩০ কোটি ডলার। আর অ্যাপলের খরচ এক হাজার ১৬০ কোটি ডলার।বিশ্বব্যাপী আরএনডি খাতে প্রতিবছরও খরচ বাড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতি বছর এ খাতে ১১ দশমিক ৪ শতাংশ করে খরচ বেড়েই চলেছে। গত বছর এ খাতে বিভিন্ন প্রতিষ্ঠান খরচ করেছে সাত হাজার ৮২০ কোটি মার্কিন ডলার। তথ্য সুত্র: টেকশহর
Post a Comment