ইনস্টাগ্রামে সময় নষ্ট হচ্ছে আর ওদিকে কাজের কাজ কিছুই হয়নি



বন্ধুদের মধ্যে কে কোন ছবি পোস্ট করলো তা দেখতে অনেক সময় আমরা কাজের ফাঁকেই ইনস্টাগ্রামে ঢুঁ মেরে থাকি। কিছুক্ষণ পর খেয়াল হয়, ইনস্টাগ্রামে সময় নষ্ট হচ্ছে আর ওদিকে কাজের কাজ কিছুই হয়নি। এমন অবস্থায় অনেকেই পড়েন।এ সমস্যা সমাধানে ইনস্টাগ্রামে কতো সময় ব্যয় করলেন তার হিসাব রাখাটা জরুরি।তবে হিসাবটি করতে খাতা কলমের প্রয়োজন নেই। ইনস্টাগ্রামই জানা যাবে কত সময় ব্যয় হলো। এছাড়া, চাইলে ইনস্টাগ্রামে লিমিট সেট করে দিতে পারেন। ফলে নির্দিষ্ট সময় পরে অ্যাপটি জানিয়ে দেবে আপনি এতে অতিরিক্ত কত সময় ব্যয় করেছেন। কীভাবে কাজগুলো করতে হবে তা জানানো হলো এই টিউটোরিয়ালে।প্রথমে ফোনে থাকা ইনস্টাগ্রাম অ্যাপটি চালু করতে হবে। এরপর হোম পেইজের ডান পাশে নিচে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।এতে ব্যবহারকারীর প্রোফাইল পেইজটি দেখা যাবে। সেখান থেকে উপরে ডান পাশে থাকা তিনটি লাইন আইকনে ক্লিক করতে হবে।


এরপর নতুন স্লাইডার প্রদর্শিত হবে। সেখান থেকে ‘your activity’ অপশনে ক্লিক করতে হবে।তাহলে নতুন একটি পেইজ চালু হবে। সেখানে গ্রাফ আকারে দিন হিসেবে দেখা যাবে প্রতিদিন কতো সময় ইনস্টাগ্রামে ছিলেন। এছাড়া, গড়ে কত সময় কাটিয়েছেন তাও জানা যাবে।যদি ইনস্টাগ্রাম ব্যবহারের সময়টি নির্ধারণ করে দিতে চান তাহলে ‘set daily time’ অপশনটিতে ক্লিক করতে হবে।এরপর পপআপে একটি পেইজ দেখা যাবে। সেখান থেকে কত সময় পর্যন্ত ইনস্টাগ্রাম ব্যবহার করতে চান তা নির্ধারণ করে দিতে হবে। তারপর ‘set reminder’ অপশনে ক্লিক করতে হবে।



ফলে টাইম লিমিটটি যুক্ত হয়ে যাবে। নির্দিষ্ট সময়ের বেশি ব্যবহার করলে নোটিফিকেশন দিয়ে ব্যবহারকারীকে সতর্ক করে দেবে ইন্সটাগ্রাম। উল্লেখ্য ইন্সটাগ্রামের এই ফিচার ইতোমধ্যে সব আইওএস চালিত ডিভাইসে এসেছে। সব অ্যান্ড্রয়েড ডিভাইসে এখনো আসেনি। তবে দ্রুতই আসবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates