চীনের এক ইভেন্টে ডাব্লু ২০১৯ ফ্লিপ ফোন উন্মোচন করেছে স্যামসাং



চীনের এক ইভেন্টে ডাব্লু ২০১৯ ফ্লিপ ফোন উন্মোচন করেছে স্যামসাং।এটি গত বছর ডিসেম্বর উন্মোচন করা ফ্ল্যাগশিপ ডাব্লু ২০১৮ ফ্লিপ ফোনের উত্তরসূরি।এ ফোনের দুপাশে আছে ৪ দশমিক ২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। বাইরের ডিসপ্লেটির রেজুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ফোনটির পেছনের অংশে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস। ভেতরে ডিসপ্লের নিচের অংশে রয়েছে ডিরেকশনাল ও নিউমেরিক কিপ্যাড। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে পাশে।‌এতে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর। ৬ জিবি র‍্যামের ফোনটি ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। ব্যাকআপের জন্য এতে আছে ৩০৭০ এমএএইচ ব্যাটারি। স্ট্যান্ড বাই মোডে ফোনটি ৮৫ ঘণ্টা সচল থাকবে।



এর পেছনে থাকবে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা। ফোনটি দিয়ে ৬০ ফ্রেম পার সেকেন্ডে ৪কে রেজুলেশনে ভিডিও ধারণ করা যাবে। ফুল এইচডি রেজুলেশনে স্লো মোশন ভিডিও ধারণ সম্ভব হবে ৯৬০ ফ্রেম পার সেকেন্ডে।অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৮. ১ ওরিও। এতে কোনো হেডফোন জ্যাক দেওয়া হয়নি। তবে স্যামসাংয়ের স্মার্ট ভয়েস অ্যাসিস্টেন্ট বিক্সবি ব্যবহারের জন্য আলাদা একটি বাটন রয়েছে।ডাব্লু সিরিজের ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য ব্যবহারকারীরা বিশেষ সেবা পান স্যামসাংয়ের কাছে থেকে। এ সেবার আওতায় আছে ফ্রি সফটওয়্যার ফিক্স ও হটলাইনে পরামর্শ চাওয়ার সেবা।এখন পর্যন্ত ফোনটির দাম জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এর দাম গ্যালাক্সি নোট ৯ এর চেয়েও বেশি হবে।ডিভাইসটির দাম ১ হাজার ৪৩৯ ডলারের (১ লাখ ২০ হাজার ৮৭৬ টাকা) আশেপাশে হতে পারে। আপাতত ফোনটি শুধু মাত্র চীনেই পাওয়া যাবে। এটি রোজ গোল্ড ও প্লাটিনাম রঙে বাজারে আসবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates