
এই নিয়ে দ্বিতীয়বার৷ বিশ্বজুড়ে ফেসবুক মেসেঞ্জার ডাউন৷ ডাউন ডিটেকটরের রিপোর্ট অনুযায়ী স্থানীয় সময়ানুসারে সকাল ৯টা নাগাদ এই সমস্যা শুরু হয়৷ এক সপ্তাহ আগে টানা একদিন ফেসবুক মেসেঞ্জার একই সমস্যায় পড়েছিল৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের একবার হোঁচট খেল মেসেঞ্জার৷
অনেকেই মেসেজ পাঠানো এবং প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়ে রিপোর্ট জানান৷ আবার অনেকে অনলাইনে অন্যান্য ইউজারদের দেখতে পাচ্ছে না বলেও রিপোর্ট করেন৷ প্রায় ৪০ শতাংশের দাবি, তারা মেসেঞ্জার সার্ভার কানেক্ট করতে গিয়ে সমস্যায় পড়েছেন৷ ৩২ শাতংশ জানান, তারা কোনও মেসেজ পাচ্ছেন না, ২৭ শতাংশ জানান, সার্ভিসে লগ ইন করতে পারছেন না তারা৷
এর আগে গত ২০ নভেম্বরেও একই সমস্যা হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর প্রভাব পড়ে ব্যাপকহারে৷ ডেনমার্ক, আয়ারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড বিচ্ছিন্ন ফেসবুক থেকে৷ ভারতীয় সময় রাত তিনটের পর থেকে সমস্যার সূত্রপাত৷ জানা যায়, ফেসবুক ক্র্যাশ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ভোগ৷
পরিষেবা বিঘ্নিত হওয়ার কথা মেনে নিয়েছেন নেন৷ এর আগে চলতি মাসের ১২ তারিখ সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটগুলি ক্র্যাশ করে গিয়েছিল৷ ব্ল্যাক আউট হয়ে যায় পরিষেবা৷ দুনিয়াজুড়ে মানুষ বিপাকে পড়েন৷ তারপর এদিন ফের একই সমস্যার পুনরাবৃত্তি৷ কেন বার বার পরিষেবা বিঘ্নিত হচ্ছে৷ কারণ অনুসন্ধানে ফেসবুক৷
Post a Comment