নতুন গেইম তৈরিতে স্যামসাংয়ের বিনিয়োগ



দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স‍্যামসাং পোকেমন গো গেইমের নির্মাতা প্রতিষ্ঠান নিয়ানটিক-এ চার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে।প্রতিষ্ঠান দুইটি পক্ষ থেকে বিনিয়োগ সম্পর্কে অানুষ্ঠানিক কোন ঘোষণা দেয়া হয়নি। তবে জানা যাচ্ছে ডিসেম্বরেই এই বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেয়া হবে।মূলত নতুন গেইম তৈরি করার জন‍্য এই বিনিয়োগ করেছে স‍্যামসাং। এর আগে চলতি বছর স‍্যামসাং গেইম নির্মাতা প্রতিষ্ঠান ‘এপিক গেইমসের’ সঙ্গে যুক্ত হয়েছিল। যে কারণে ফোর্টনাইট গেইমটি খেলার বিশেষ সুবিধা ছিল গ‍্যালাক্সি নোট ৯ ফোনে।

এবারের বিনিয়োগে হ‍্যারি পটার নিয়ে একটি গেইম তৈরি করা হতে পারে। গেইমটির নাম হবে ‘হ‍্যারি পটার উইজার্ড ইউনিট’। ধারণা করা হচ্ছে, পোকেমন গো এর মতই লোকেশন নির্ভর গেইম হবে এটি। যা স‍্যামসাংয়ের এসপেন দিয়ে নিয়ন্ত্রণ করার সুবিধা থাকবে। তবে গেইমটির স্টোরি লাইন কিংবা কিভাবে এসপেন দিয়ে খেলা যাবে কিনা সম্পর্কে কোন তথ‍্য জানা যায়নি।আগামী বছর গ‍্যালাক্সি নোট ১০ কিংবা স‍্যামসাংয়ের ফ্ল‍্যাগশিপ ফোন উন্মোচন অনুষ্ঠানে নতুন গেইমটির ঘোষণা আসতে পারে। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates