শুরু নকিয়া ৫.১ ফোনের প্রি-বুকিং রবিশপে



অফারসহ নকিয়া ৫.১ প্লাস মডেলের স্মার্টফোন কিনতে প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে ই-কমার্স সাইট রবিশপ।আগ্রহী ক্রেতারা ১২ নভেম্বর পর্যন্ত রবিশপ থেকে নকিয়ার হ্যান্ডসেটি প্রি-অর্ডার করতে পারবেন।  ১৫ নভেম্বর থেকে হ্যান্ডসেটটি হাতে পাবেন গ্রাহকরা।

গ্রাহকরা রবিশপের মাধ্যমে প্রি-অর্ডার দিলে ৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন। পাশাপাশি উপহার হিসেবে জ্যাকেট ও ব্লুটুথ স্পিকার, চার জিবি ফ্রি ডেটা (২ জিবি রেগুলার ডেটা ও ২ জিবি ৪.৫ জি ডেটা) এবং বিনামূল্যে হোম ডেলিভারি উপভোগ করতে পারবেন।নকিয়া ৫.১ প্লাস স্মার্টফোনে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম, মিডিয়াটেক এমটি৬৭৭১ হেলিও পি৬০ অক্টা-কোর প্রসেসর।

ডিভাইসটিতে রয়েছে তিন জিবি র‍্যাম, ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা। ডুয়েল সিমের ফোনটিতে রয়েছে ৫ দশমিক ৮৬ ইঞ্চি ডিসপ্লে।ডেপথ সেন্সর, এলইডি ফ্ল্যাশ, এইচডিআর ও প্যারানোমা ফিচারসহ পিছনে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৮ মেগা পিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে ফোনটিতে। চার্জ ব্যাকআপ দিতে রয়েছে ৩০৬০ এমএএইচ ব্যাটারি।

হ্যান্ডসেটটি কিনতে গ্রাহকদের রবিশপ ডটকম ডটবিডি ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর পছন্দ অনুযায়ী হ্যান্ডসেটের রঙ নির্বাচন করে পেমেন্টের জন্য চেকআউট করতে হবে। গ্রাহকরা অনলাইন পেমেন্ট অথবা ক্যাশ অন ডেলিভারি অথবা ইএমআই পেমেন্ট অপশন নির্বাচন করতে পারবেন। সফলভাবে অর্ডার করার পর অর্ডারটি নিশ্চিত করার জন্য একটি যাচাইকরণ কল পাবেন গ্রাহকরা।এরপর ১৫ নভেম্বর ক্রেতাদের হাতে ফোনগুলো তুলে দেবে প্রতিষ্ঠানটি। ফোনটির দাম রাখা হয়েছে ২১ হাজার ৯৯০ টাকা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates