নতুন বাংলা কার্টুন ঢিংচ্যাক ডিনো ইউটিউবভিত্তিক চ্যানেল মপেল টিভি



নতুন বাংলা কার্টুন ঢিংচ্যাক ডিনো প্রচারের মাধ্যমে যাত্রা করলো পশ্চিমবঙ্গের ইউটিউবভিত্তিক চ্যানেল মপেল টিভি। এ টিভিতে শিশুরা তাদের পছন্দ হওয়ার মতো অনেক চরিত্র পাবে।ঢিংচ্যাক ডিনোতেই নীল, পরী, রেক্স, প্যাকি, স্টেগি, টপস ও টেরো নামের দারুণ সব শিশুতোষ চরিত্র রয়েছে।বুধবার আনুষ্ঠানিকভাবে মপেল টিভির উদ্বোধন করেন টালিউড তারকা দেব ও কোয়েল মল্লিক। কলকাতাভিত্তিক ফার্ম হাইটেক অ্যানিমেশন এর উদ্যোক্তা।

অনুষ্ঠানে জানানো হয়, শিশুদের উপযোগী বিভিন্ন তথ্য ও বিনোদনের পাশাপাশি তাদের প্রযুক্তি বিষয়ক শিক্ষাও দেবে চ্যানেলটি।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঢিংচ্যাক ডিনো কার্টুনটি বাংলা ছাড়াও শিগগির হিন্দি ও ভারতের অন্যান্য ভাষায় প্রচার করা হবে। আপাতত আট কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলা ভাষার পূর্ণাঙ্গ একটি স্যাটেলাইট চ্যানেল নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছেন মপেলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রায়।তিনি বলেন, শুরুতে ফ্রি চ্যানেল হিসেবে ইউটিউবকে বেছে নেয়া হয়েছে।

কারণ মোবাইল ফোনে খুব সহজেই শিশুরা ইউটিউব দেখতে পারবে।রাজ্যের পাশাপাশি বাংলাদেশের শিশুদের কথা ভেবে কার্টুনের ভাষা বাংলা করা হয়েছে উল্লেখ করে সুব্রত রায় বলেন, আরও কিছু কার্টুন চরিত্র নিয়ে আসার ইচ্ছা আমাদের রয়েছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates