কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম?

 

ব্যবহারকারীদের প্রোফাইলে বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি।সহজে নেভিগেট করার জন্য ঢেলে সাজানো হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল। তবে এর বাইরে বাটন, আইকন ও নেভিগেশন ট্যাবেও আনা হচ্ছে পরিবর্তন।প্রোফাইলের এডিট অপশনের জায়গায় বসবে ফলো ও ম্যাসেজ অপশন। এর ঠিক নিচে থাকবে গ্রিড, পোস্টস, আইজি টিভি ও ট্যাগড নামে চারটি ফিচার।



এর মধ্যে আইজিটিভিতে এক ঘণ্টার ভিডিও আপলোড করা যাবে। অ্যাপটি মোবাইলভিত্তিক হওয়ায় প্রতিটি ভিডিওই হবে লম্বাটে আকৃতির পোর্ট্রেট মোডের।আইজি ফিচারের মাধ্যমে ভিডিওগুলোতে স্টিকার ও ফিল্টারও ব্যবহার করা যাবে। ম্যাসেজের মাধ্যমেও কিংবা ফেইসবুকের প্রোফাইল পেইজেও শেয়ার করা যাবে আইজিটিভির ভিডিওগুলো।নতুন প্ল্যাটফর্মটিতে ইউটিউবের মতো সব সুবিধা পাওয়া যাবে না। যেমন এতে এক ঘণ্টার ভিডিও আপলোড করা গেলেও ইউটিউবে ১২ ঘণ্টা দৈর্ঘ্য পর্যন্ত ভিডিও আপলোড করার সুযোগ রয়েছে।এতোদিন শুধু ফলোয়ার ও ফলোয়িং অপশন দেখা গেলেও এবার ফটো ম্যাসেজিং অ্যাপটিতে যুক্ত হতে যাচ্ছে মিউচুয়াল ফ্রেন্ড দেখার সুবিধা।

নিজেদের প্রেস সাইটে ইনস্টাগ্রাম জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহ প্রোফাইল রিডিজাইনের কাজ চলবে। পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন তারা ব্যবহারকারীদের মতামতকেও প্রাধান্য দেবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates