বয়স্কদের হতাশা দূরে রাখে ভিডিও চ্যাট



স্কাইপের মতো ভিডিও চ্যাটিং প্লার্টফর্মে বন্ধু ও পরিবারের সদস্যদের সঙ্গে আলাপচারিতা বয়স্কদের হতাশা থেকে দূরে রাখতে সহায়তা করে। জরিপের ভিত্তিতে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা।২০১২ সালে জরিপে অংশ নিয়ে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন এমন এক হাজার ৪২৪ জনকে শনাক্ত করেন গবেষকরা।

দুই বছর পর তাদের নিয়েই আবার জরিপ চালানো হয়।দ্বিতীয়বার তাদের মধ্যে হতাশার লক্ষণও দেখা হয়। গবেষকরা অনলাইন যোগাযোগের চারটি মাধ্যম- ভিডিও চ্যাট, ইমেইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের মধ্যে তুলনা করেন।ব্যবহারকারীদের বয়স ছিল ৬০ বা তদুর্ধ্ব। কোন মাধ্যমটি তাদের হতাশা রোধ করে তা দেখা হয়।

গবেষকরা দেখতে পান, চারটি মাধ্যমের মধ্যে ভিডিও চ্যাটিং সবচেয়ে কার্যকর।গবেষণার প্রধান লেখক ও যুক্তরাষ্ট্রের ওরিগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক অ্যালান টিও বলেন, নির্ধিদায় বলা যায়- হতাশা কমানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে ভিডিও চ্যাট।তিনি বলেন, যেসব বয়স্ক ব্যক্তি স্কাইপের মতো ভিডিও চ্যাটিং অ্যাপ ব্যবহার করেন তাদের মধ্যে হতাশার ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কম।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেকেই ইমেইল, তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান অথবা ফেইসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।ওই তিনটি মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে হতাশার মাত্রা যারা যোগাযোগ প্রযুক্তির কোনোটিই ব্যবহার করেন না তাদের মতই।গবেষণা প্রতিবেদনটি আমেরিকান জার্নাল অব জিরিয়াট্রিক সাইকিয়াট্রিতে প্রকাশ হয়েছে।তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates