এ প্রথম গ্রামীণফোনকে ডেটা ব্যবহারে ছাড়াল রবি।




মোবাইল ফোনে ডেটা ব্যবহারে ফোরজির প্রভাব ভালোভাবে দৃশ্যমান হতে শুরু করেছে। এ থেকে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে রবি। অপারেটরটির ডেটা ব্যবহারে উল্লম্ফন হয়েছে বেশ।দীর্ঘ দিন থেকে ডেটা ব্যবহারের শীর্ষে ছিল গ্রামীণফোন। এখন তাদের ছাড়িয়ে শীর্ষে উঠেছে রবি। সর্বশেষ প্রান্তিকে ডেটার ব্যবহারে দুই অপারেটরের মধ্যে জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।সর্বশেষ প্রকাশিত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, অন্তত গ্রাহক প্রতি ডেটা ব্যবহারের দিক থেকে অন্যদের তুলনায় এগিয়ে গেছে রবি। তবে এ খাত থেকে আয়ের দিক থেকে জিপি এখনও শক্তিশালী অবস্থানে।এ সময়ে রবির প্রতিটি ইন্টারনেট সংযোগে থাকা গ্রাহক গড়ে মাসে ১১৮২ মেগাবাইট ডেটা ব্যবহার করেছেন।সেই তুলনায় গ্রাহক বিচারে শীর্ষ অপারেটর গ্রামীণফোনের অবস্থানও প্রায় কাছাকাছি। তাদের প্রতিটি ইন্টারনেট গ্রাহক গড়ে ব্যবহার করেছে ১১৪৯ এমবি ডেটা। এ প্রথম গ্রামীণফোনকে ডেটা ব্যবহারে ছাড়াল রবি।



বড় দুই অপারেটর যখন নিজেদের মধ্যে মধ্যে শীর্ষস্থানের লড়াই করছে তখন বাংলালিংকের প্রতিটি ইন্টারনেট গ্রাহক মাসে গড়ে ৭৩৪ এমবি ডেটা ব্যবহার করছেন।এপ্রিল-জুন প্রান্তিকে ডেটার গড় ব্যবহারে অবশ্য রবির তুলনায় এগিয়ে ছিল গ্রামীণফোন। তখন গ্রামীণফোনের প্রতিটি ইন্টারনেট গ্রাহক ৯৮৬ এমবি ডেটা ব্যয় করেন। রবির সেখানে ছিল ৯৪৯ এমবি। বাংলালিংক বরাবরের মতোই বেশ খানিকটা দূরে, গ্রাহক প্রতি ব্যবহার ৬৮৫ এমবি।ব্যবহারের মতো ডেটা থেকে আয়েও গ্রামীণফোন ও রবি এগিয়ে। তবে আয়ের দিক থেকে জিপির অবস্থান অনেক উপরে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের ৩ কোটি ৬৪ লাখ ইন্টারনেট ব্যবহারকারী অপারেটরকে দিয়েছে ৬৬০ কোটি টাকা।সেখানে রবির দুই কোটি ৮০ লাখ ইন্টারনেট ব্যবহারকারী ব্যয় করেছেন ৪৩৮ কোটি টাকা।একই সময়ে ইন্টারনেট ব্যবহার থেকে বাংলালিংকের আয় হয়েছে মাত্র ১৯০ কোটি টাকা।বেশ কিছু দিন থেকে সবগুলো অপারেটরের ডেটার ব্যবহার বেড়েছে। এ সময়ে কমেছে ভয়েস কলের পরিমাণ। এটাকে নতুন ধারার সূচনা হিসেবে দেখছে অপারেটরগুলো।তথ্য সুত্র: টেকশহর
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates