কালোদের বিষয়ে ফেইসবুকের সমস্যা আছে?



কালোদের বিষয়ে ফেইসবুকের সমস্যা আছে। বর্ণবাদের অস্তিত্ব শুধু সিলিকন ভ্যালি ক্যাম্পাসে নয় বরং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আছে।জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটির সাবেক কর্মী মার্ক লুকি এমনটাই জানিয়েছেন। মঙ্গলবার ফেইসবুকে খোলা চিঠি পোস্ট করে বর্ণবাদের প্রতিবাদ জানান তিনি। সেখানে অন্যান্য কৃষ্ণাঙ্গ সহকর্মীরা তাকে সমর্থন জানান।ফেইসবুকের স্ট্র্যাটেজিক ম্যানেজার অব পার্টনারশিপ পদে এক বছরের বেশি সময় ধরে কাজ করা লুকি জানান, এ সময়ে অনেক আফ্রিকান বংশোদ্ভূত কর্মীদের কাছে বর্ণবাদ আচরণের বর্ণনা শুনেছেন। নিজেদের মতামত রাখতে গেলেই শ্বেতাঙ্গ সহকর্মীরা তাদেরকে অনমনীয় ও আক্রমণাত্মক বলে সম্বোধন করতেন।




তাদের সম্বোধনের ক্ষেত্রেও খুব রূঢ় আচরণ করতেন ক্যাম্পাসটির নিরাপত্তা কর্মীরা। লুকি জানিয়েছেন, ফেইসবুকের ২০ হাজার কর্মীর মধ্যে মাত্র ৪ শতাংশই কৃষ্ণাঙ্গ।তাই বিভিন্ন জাতিকে একত্র করার দাবি ফেইসবুক করতে পারে না। কারণ বিভিন্ন জাতি ভেদে যত সংখ্যক কর্মী তাদের থাকা উচিত ছিল, তা নেই।তিনি আরও জানান, মেনলো ক্যাম্পাসের কিছু বিল্ডিংয়ে ‘কৃষ্ণাঙ্গদের জীবনের দাম আছে’ এমন পোস্টার টাঙানো আছে। বাস্তবতা হলো এসব পোস্টারের চেয়ে ফেইসবুকের কৃষ্ণাঙ্গ কর্মীদের সংখ্যা কম।এসব অভিযোগের বিষয়ে ফেইসবুক একটি বিবৃতিতে বলেছে, জাত-পাত ভেদে কর্মীর সংখ্যা বাড়ানোর কাজ চলছে।লুকি আরও অভিযোগ করেন, ফেইসবুকের অধিকাংশ ব্যবহারকারী কৃষ্ণাঙ্গ হলেও তারা বৈষম্যের শিকার।নীতিমালা ভঙ্গ না করলেও ঘৃণা ছড়ানো বা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে প্রায়ই কৃষ্ণাঙ্গ ব্যবহারকারীদের পোস্ট মুছে ফেলে ফেইসবুক। এমনকি কথায় কথায় তাদের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates