এইচপি ল্যাপটপে উপহার দেবে কম্পিউটার ভিলেজ



রিটেইল শপ কম্পিউটার ভিলেজে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচপি ল্যাপটপ উৎসব। চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।এইচপির স্টুডেন্ট সিরিজের ৩০টি, এক্সিকিউটিভ সিরিজের ১৪টি, বাজেট সিরিজের ১৩টি, প্রিমিয়াম সিরিজের ৭টি ও গেইমিং সিরিজের ৮টি ল্যাপটপ মডেল নিয়ে এই ক্যাম্পেইন চলবে।

প্রতিটি ল্যাপটপের সঙ্গে মডেল ভেদে উপহার হিসেবে থাকবে গেইমিং মাউস, ব্লু-টুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, পেন ড্রাইভ, টি-শার্ট ও কফি মগ।প্রতিষ্ঠানটির ওয়েবসাইট থেকেও ল্যাপটপগুলো কেনা যাবে। এছাড়া, চট্টগ্রামের গ্রাহকরা কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখা থেকেও ক্যাম্পেইনের আওতায় থাকা ল্যাপটপগুলো কিনতে পারবেন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates