মাত্র ৩০ মিনিটে বিক্রি হয়েছে ৬ কোটি টাকার হ্যান্ডসেট




দেশে নেমেই বাজিমাত করেছে শাওমির পোকো এফ১। মাত্র ৩০ মিনিটে বিক্রি হয়েছে ৬ কোটি টাকার হ্যান্ডসেট।১১ নভেম্বরের শুরু রাত ১২টা হতে সাড়ে ১২টার মধ্যে ই-কমার্স প্লাটফর্ম দারাজের মাধ্যমে এই বিকিকিনি হয়। দেশে উম্মোচনের প্রথম দিন ২৯ হাজার ৯৯৯ টাকার ফোনটিতে ছাড় দেয়া হয়েছিল ৫ হাজার টাকা।এদিন গ্রাহকরা ২৪ হাজার ৯৯৯ টাকায় ফোনটি কিনতে পারছেন। এ হিসাবে ৬ কোটি টাকার বিপরীতে ২ হাজার ৪০০ ফোন বিক্রি হয়েছে।শাওমি বাংলাদেশ জানিয়েছে, এখন পর্যন্ত দারাজের সবচেয়ে বড় এবং দ্রুতগতির ফ্লাশসেলের রেকর্ড এই পোকো ফোনের।কোম্পানিটি রাতেই তাদের অফিসিয়াল ফেইসবুকে পেইজে এই বিক্রি ও রেকর্ডের বিষয়ে পোস্ট দিয়ে সবাইকে ধন্যবাদ জানায়।শুধু বাংলাদেশে নয়, ভারতও মাতিয়েছে পোকো। ২৯ আগস্ট ফ্লিপাকার্টে মাত্র ৫ মিনিটে এই ফোন বিক্রি হয় ২০০ কোটি রুপির।এই সময়ে সাইটটিতে তোলা প্রথম লটের সব ইউনিট বিক্রি হয়ে যায়।৬ দশমিক ১৮ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের রেজুলেশন ১০৮০*২২৪৬ পিক্সেল। এটির স্ক্রিন টু বডি রেশিও ৮২ দশমিক ২ শতাংশ। মাল্টি টাচ সুবিধাসহ রয়েছে কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি।এতে রয়েছে অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৮৪৫ চিপসেটের প্রসেসর। এর মধ‍্যে ২ দশমিক ৫ গিগাহার্টজের ৪টি ও ১ দশমিক ৮ গিগাহার্টজের ৪টি কোর । গেইমিংয়ের জন্য রয়েছে অ্যাড্রেন ৬৩০ জিপিইউ।দেশে ৬ গিগাবাইট র‍্যামে ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমোরির সংস্করণ মিলবে প্রথমে। যেখানে রয়েছে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা।ডিভাইসটির পেছনে রয়েছে ১২ ও ৫ মেগাপিক্সেলের ডুয়েল ক‍্যামেরা সেটআপ ও ফ্ল‍্যাশ। ক‍্যামেরা দুটির অ‍্যাপার্চার যথাক্রমে এফ/১ দশমিক ৯ ও এফ/২ দশমিক ০।সেলফিতে রয়েছে এফ/২ দশমিক ০ অ‍্যাপার্চারের ২০ মেগাপিক্সেল ক‍্যামেরা।ফোনটির ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ার।শাওমির পোকো এফ১ এর ভাল-মন্দ জানতে দেখুন এখানে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates