
প্রতিষ্ঠানটি ‘এমআই নোটবুক’ নামের ডিভাইসটি আগামী মঙ্গলবার ঘোষণা দিতে যাচ্ছে। ইতোমধ্যে শাওমি নোটবুকটির একটি অফিসিয়াল টিজার ভিডিও প্রকাশ করেছে।এর আগে প্রতিষ্ঠানটি ১৩.৩ ইঞ্চি এবং ১৫.৬ ইঞ্চির দুটি নোটবুক এনেছে যার একটি কোর আই ৫ এবং আরেকটি কোর আই ৭ প্রসেসর সংস্করণের। সর্বশেষ টিজার ভিডিওতে দেখা গেছে, বাজারে আসতে যাওয়া নতুন নোটবুকটির ডিসপ্লে আগেরগুলোর মতোই হবে। তবে সেটিতে থাকবে ইন্টেল কোর আই থ্রি চিপসেট।
সেই আই ৩ চিপসেটের সঙ্গে কোর আই ৫ কিংবা কোর আই ৭ প্রসেসর থাকবে কিনা, কিংবা আরও ডাউনগ্রেডের হবে কিনা তা টিজার দেখে নিশ্চিত হওয়া যায়নি।টিজার থেকে এবং বিভিন্ন সময়ে ফাঁস হওয়া খবর থেকে জানা গেছে, শাওমি এমআই নোটবুকটিতে থাকবে ইনফিনিটি কাস্টমস স্পিকার এবং ডলবি অ্যাটমস সাউন্ড ইফেক্টস। সঙ্গে থাকবে ইউএইচএস-টু কার্ড স্লট। যা ভিডিও এডিটিংয়ে সহায়ক হবে।
নতুন ডিভাইসটিতে থাকবে উইন্ডোজ হ্যালো সংস্করণ, ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও থাকবে।নোটবুকটি চীনের মুদ্রায় দাম শুরু হবে ৪ হাজার ৯৯৯ ইউয়ান বা প্রায় ৬১ হাজার টাকা থেকে। তবে নোটবুকটির ডাউনগ্রেড সংস্করণ থাকলে তার দাম তিন হাজার ইউয়ান বা সাড়ে ৩৬ হাজার টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে।টিজারে ডিভাইসটি দেখা গেলেও এর সম্পূর্ণ কনফিগারেশন সম্পর্কে জানা যায়নি।
Post a Comment