শিক্ষার্থীদের মেধা বিকাশে সমঝোতা স্মারক সই




শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে আটটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ও বেসরকারি প্রতিষ্ঠান ব্রেকিং দ্য সাইলেন্সের সঙ্গে এই সমঝোতা করেছে তথ্যপ্রযুক্তি বিভাগ।রোববার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাকক্ষে  তথ্যপ্রযুক্তি বিভাগের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন ‘মোবাইল গেইম অ্যান্ড অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের পরিচালক মো. আবদুল হাই।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফা জব্বার।তিনি বলেন, তরুণরাই ডিজিটাল বাংলাদেশের ভবিষৎ। নতুন প্রজন্মের তরুণদের আধুনিক বিশ্বের উপযোগী করে সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে না পারলে আমরা পিছিয়ে পড়বো।মন্ত্রী বলেন, আমাদের নতুন প্রজন্ম যে কোন বিষয়ে দ্রুত আয়ত্ব করতে পারে। তাদের মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাদের আধুনিক প্রযুক্তি তথা রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফাইভজির মতো আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তুলতে সবাই মিলে কাজ করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআইয়ের প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকেই।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates