
এবারের গুগল আইও সম্মেলনে ডুপ্লেক্স ফিচার সর্ম্পকে কিছু ধারণা দিয়েছিলেন সিইও সুন্দর পিচাই। ফিচারটি এখন পিক্সেল ব্যবহারককারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে।চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট ঠিক করা বা রেস্টুরেন্টে টেবিল বুকিং দেওয়ার মতো কাজ করবে গুগল অ্যাসিস্ট্যান্টের বিশেষ ফিচার ডুপ্লেক্স। এখন পর্যন্ত রেস্টুরেন্টের টেবিল বুক করতে পারলেও অ্যাপয়োন্টমেন্ট করার ক্ষেত্রে এটি ঠিক সুবিধা করতে পারছে না।যদিও কিছু রেস্টুরেন্ট ডুপ্লেক্সের মাধ্যমে টেবিল রিজার্ভ করতে অস্বীকৃতি জানিয়েছে।
সংবাদ মাধ্যম ভেঞ্চার বিটকে দেওয়া তথ্যে গুগল জানিয়েছে, সীমিত আকারে ফিচারটি ছাড়া হচ্ছে। কারণ গুগল আগে ব্যবহারকারীদের অভিজ্ঞতা কেমন তা জানতে চায়। ইতিবাচক সাড়া পেলে ডুপ্লেক্স এআই বড় পরিসরে উন্মোচন করা হবে।আপাতত এটি শুধু আটলান্টা, নিউইয়র্ক, ফোনিক্স ও সানফ্রান্সিসকোতে কাজ করবে।প্রযুক্তিটি একেবারে নতুন হওয়ায় বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে আস্থা অর্জন করা হবে গুগলের মূল চ্যালেঞ্জ। ব্যবসায়ীরা এআইয়ের সঙ্গে কথা বলতে রাজি হবেন কিনা সেটির উপরেও নির্ভর করছে অনেক কিছু। কারণ তারা এআইয়ের সঙ্গে কথা বলতে না চাইলে ডুপ্লেক্সকে নিয়ে গুগলের সব পরিকল্পনা ভেস্তে যাবে।
তথ্য সুত্র: টেকশহর ডুপ্লেক্স ফিচার যুক্ত হওয়ায় এখন থেকে ফোনে কথা বলে অ্যাপয়েনমেন্ট ঠিক করতে পারবে গুগল অ্যাসিস্ট্যান্ট।গৎবাঁধা কথোপকথন যেভাবে এগোনোর কথা তা না হলেও অ্যাসিস্ট্যান্ট খুব বুদ্ধিমত্তার সঙ্গে রেসপন্স করবে। কঠিন পরিস্থিতি যেমন সকাল বেলা অফিস যাওয়ার সময় বাচ্চা অসুস্থ থাকলে চিকিৎসককে ফোন করার কাজও করবে প্রযুক্তিটি।
Post a Comment