
কয়েকদিন আগেই নতুন তিনটি ফোন উন্মোচন করেছে অ্যাপল। আইফোন ১০ এস, ১০ এস ম্যাক্স ও আইফোন ১০ আর এর বিক্রি এত কম যে এখনই এগুলোর উৎপাদন কমিয়ে আনছে টেক জায়ান্টটি।ফোন তিনটির বদলে এবার আইফোন ১০ এর উৎপাদন বাড়ানোর দিকেই মন দিয়েছে তারা। কারণ নতুন তিনটি ফোন আসলেও গত বছর উন্মোচিত ফোনটির চাহিদা এখনো ফুরিয়ে যায়নি।আইফোন ১০ এর উৎপাদন বাড়ানোর পেছনে আরেকটি যুক্তি হলো ফোনটি তৈরিতে যেসব যন্ত্রাংশ প্রয়োজন সেগুলোর দামও অনেক কমে গেছে।
তাই নতুন করে আইফোন ১০ উৎপাদন করলে অ্যাপলের উৎপাদন খরচও কমবে।বছর খানেক আগে বাজারে আসা ফোনটির উৎপাদন বাড়াতে স্যামসাংয়ের সঙ্গে চুক্তি করবে অ্যাপল। কারণ ফোনটির ওএলইডি ডিসপ্লে প্যানেলটি উৎপাদন করে থাকে স্যামসাং।মজার ব্যাপার হলো, গত জানুয়ারিতেই আইফোন ১০ এর উৎপাদন ৪ কোটি থেকে ২ কোটিতে নামিয়ে এনেছিলো অ্যাপল।
সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অ্যাপল ধারণা করেছিলো ,আইফোন ১০ আর এর বিক্রি ৭ কোটির কাছাকাছি হবে। কিন্তু চাহিদা কম হওয়ায় ফোনটি তৈরিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ অর্ডার দেওয়ার হার এক তৃতীয়াংশে নামিয়ে এনেছে অ্যাপল।এখানেই শেষ নয়, বিক্রি বাড়াতে জাপানের বাজারেও ফোনটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্টটি। ফোনটির দাম তারা কমাবে টেলিকম অপারেটর টেলকোকে ভর্তুকি দেওয়ার মাধ্যমে। এতে আইফোন ১০ আর এর দাম কমে দাঁড়াতে পারে ৭৫০ ডলারে (৬৩ হাজার টাকা)।
Post a Comment