
হুট করেই যেন নীরবতা ভেঙে উঠে এলেন দীপিকা পাড়ুকোন ও রনবীর সিং। জানান দিলেন নিজেদের বিয়ের তারিখ। দোয়া চাইলেন সবার কাছে।রোববার বিকেলে ইনস্টাগ্রাম ও ফেইসবুকে বিয়ের কার্ড শেয়ার করে যৌথ বিবৃতি দিলেন বলিউডের তুই সুপারস্টার।আগামী ১৪ ও ১৫ নভেম্বের তাদের পরিণয় ঘটতে যাচ্ছে, জানান দিলেই সেই দিন। হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি বিয়ের কার্ডের ছবি পোস্ট করে চার হাত এক করার কথা জানালেন তারা।কার্ডে তারা লেখেন, আমাদের পরিবারের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনাদের এই খবরটা জানাতে ভীষণ ভালো লাগছে, ১৪ ও ১৫ নভেম্বর ২০১৮-তে আমরা বিয়ে করছি। আমাদের দুজনের প্রতি আপনাদের অসীম ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। ভালোবাসা, বন্ধুত্ব এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার যে সম্পর্কের পথে আমরা এগোচ্ছি, তার জন্য আপনাদের আশীর্বাদ চাই।
তবে বিয়ে কোথায় হবে সে ব্যাপারে বিন্দু বিসর্গ কেউ মুখ খোলেননি। কারণ, তারা এবং তাদের দুই পরিবার চায় বিষয়টি নিয়ে শতভাগ পোগনীয়তা।গোপন থাকলে সেটাতে মানুষের আগ্রহও বাড়ে, তাইতো চাউর হয়েছে, বিয়ে দেশর বাইরে হতে পারে, সেটা ইতালি বা সুইজারল্যান্ডে হবার সম্ভাবনা অনেক বেশি। কারণ, রনবীর সিং সুইজারল্যান্ডের পর্যটনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন।
এর আগে ক্রিকেট তারকা বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ে হয়েছে ইতালিতে।অন্যদিকে আরেক সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া দেশেই বিয়ে করছেন এমন খবরও রটেছে।দীপিকা ও রনবীর সিং বেশ কয়েটি ছবিতে একত্রে অভিনয় করেছেন। যার অনেকগুলো ছবিই ব্যবসাসফল।
Post a Comment