বাংলালিংক গ্রাহকরা আইপে দিয়ে পেমেন্ট করতে পারবেন



মোবাইল অপারেটর বাংলালিংক গ্রাহকরা ডিজিটাল সার্ভিস ওয়ালেট প্রোভাইডার আইপে দিয়ে পেমেন্ট করতে পারবেন।রোববার প্রতিষ্ঠান দুটি বাংলালিংক গ্রাহকদের এমন সেবা দিতে একটি চুক্তি করেছে।বাংলালিংকের এক্টিং চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং ও আইপে সিস্টেমস লিমিটেডের সিইও জাকারিয়া স্বপন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুসারে, বাংলালিংক ও আইপে সম্মিলিতভাবে বাংলালিংক গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল সেবার ক্রয়ের জন্য অর্থ সহজে পরিশোধের সুবিধা দিতে উদ্যোগ গ্রহণ করবে। বাংলালিংকের গ্রাহকরা আইপে ব্যবহার করে ডিজিটাল টাপ পয়েন্ট, মাই বাংলালিংক অ্যাপ ও বাংলালিংকের ওয়েবসাইটের মাধ্যমে তাদের মোবাইল ব্যালান্স রিচার্জ করতে পারবেন।

এছাড়া আইপের মাধ্যমে বাংলালিংক ওয়ালেট রিফিলসহ বাংলালিংকের ওয়েবসাইট, ই-শপ ও বাংলালিংক ওয়াক-ইন-সেন্টার থেকে বিভিন্ন পণ্য ও সেবা ক্রয় করা যাবে।বাংলালিংকের এক্টিং চিফ কমার্শিয়াল অফিসার রিতেশ কুমার সিং বলেন, আইপে সিস্টেমস লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। একটি গ্রাহকবান্ধব প্রতিষ্ঠান হিসেবে আমরা বিশ্বাস করি, এই উদ্যোগটি গ্রাহকদের আইপের মাধ্যমে সহজে অর্থ পরিশোধ করে আমাদের সেবা পেতে সাহায্য করবে।আইপে সিস্টেমস লিমিটেডের সিইও জাকারিয়া স্বপন বলেন, এই উদ্যোগ বাংলালিংক গ্রাহকদেরকে বিশেষভাবে উপকৃত করবে, কারণ এর মাধ্যমে আইপে ব্যবহার করে গ্রাহকরা সহজেই বাংলালিংকের বিভিন্ন সেবার জন্য অর্থ পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের ডিজিটাল বিজনেস ও গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর গৌরব কাক্কর, হেড অফ ডিজিটাল ডিস্ট্রিবিউশন রাশেদ মোসলেম, ডিজিটাল ডিস্ট্রিবিউশন ম্যানেজার মো. আরিফুল হক, আইপে সিস্টেমস লিমিটেডের হেড অফ বিজনেস অ্যান্ড স্ট্র্যাটেজি মো. আবুল খয়ের চৌধুরী, হেড অফ কম্যুনিকেশন অ্যান্ড মিডিয়া মো. মুনতাসির, হেড অফ মার্কেট অপারেশন্স মো. ফাহিম হোসেন ও স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজার সৈয়দ তাসলিম মাহমুদ।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates