যে অ্যাপ জানাবে মহাশূন্যের খবর



রাতের আকাশে তারা দেখে অনেকেই মহাশূন্য সম্পর্কে জানতে চান। এ সম্পর্কে জানতে ঘণ্টার পর ঘণ্টা ধরে বই বা ইন্টারনেট ঘেঁটে তথ্য খুঁজে বের করতে হয়।তবে ‘স্কাই গাইড’ নামের অ্যাপটি ফোনে ইন্সটল করা থাকলে এই ঝামেলা থেকে মুক্তি মিলবে।  এই  অ্যাপ্লিকেশনের সাহায্যে নাম না জানা হাজারো তারা, গ্রহ ও নক্ষত্র সম্পর্কে জানা যাবে।

এক নজরে অ্যাপটির ফিচার সমূহ
১. আকাশ, তারা, মহাশূন্যের এসব বিষয় নিয়ে যাদের জানার আগ্রহ রয়েছে তাদের কৌতূহল মেটাতে অ্যাপটি সহায়তা করবে।
২. অ্যাপটির সাহায্যে কৃত্রিম স্যাটেলাইটের তথ্যও জানা যাবে।
৩. গ্রহ ও গ্যালাক্সির অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
৪. জিপিএসের সাহায্যে অবস্থান নির্ধারণ করে আকাশের তথ্য জানাতে সক্ষম এটি। তবে এজন্য ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে।
৫. ট্যাপ করে অ্যাপটি নিয়ন্ত্রণের মাধ্যমে আকাশের অবস্থান পর্যবেক্ষণ করা যাবে। অবস্থান দেখার পাশাপাশি থ্রিডি ভিউও দেখা যাবে। ৪.৯  রেটিং প্রাপ্ত অ্যাপটির সাইজ ২৪১ মেগাবাইট। আইওএস ব্যবহারকারীরা এই ঠিকানা থেকে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates