দারাজে এখন থেকে হাই-টেকের উন্নত মানের ফার্নিচারগুলো পাওয়া যাবে



দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশে (daraz.com.bd) এখন থেকে হাই-টেকের উন্নত মানের ফার্নিচারগুলো পাওয়া যাবে। এ উপলক্ষে হাই-টেক ফার্নিচারের সঙ্গে দারাজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

হাই-টেক ফার্নিচার একটি সুপ্রতিষ্ঠিত ফার্নিচার কোম্পানি। বিগত প্রায় ১০ বছর যাবত প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ শহরে হাই-টেক ফার্নিচারের মোট ১৩টি নিজস্ব শোরুম রয়েছে। দারাজের সঙ্গে চুক্তির ফলে হাই-টেকের ফার্নিচারগুলো এখন থেকে অনলাইনে দারাজ থেকে কেনা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি দারাজ বাংলাদেশ লিমিটেডের বনানীস্থ সদর দফতরে অনুষ্ঠিত হয়। চুক্তির সময়ে হাই-টেক ফার্নিচারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক মাহমুদ বিন আমিন, মহা ব্যবস্থাপক এহসান জিয়া, হেড অব সেলস সামিউল বাসির, হেড অব ব্র্যান্ডিং আহমেদ হোসাইন। দারাজ বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব হোম অ্যান্ড লিভিং ক্যাটাগরি জুবাইর হোসেন, হেড অফ একুইজিশন সাইমুন সানজিদ চৌধুরী এবং এক্সিকিউটিভ আয়েশা আতিফ।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates