
ফেইসবুকে ছাড়ছেন ভিআর হেডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকুলাসের সহ-প্রতিষ্ঠাতা ব্রেনডান আইরিব। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতাদের পর এবার তিনিও ফেইসবুক ছাড়ার ঘোষণা দিলেন।সম্প্রতি ফেইসবুকের এক পোস্টে তিনি বলেন, ২০১২ সালের আকুলাস প্রতিষ্ঠা করার পর আমি ভাবিনি প্রতিষ্ঠানটি এতো দূর এগিয়ে যাবে। ৬ বছরে প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে বহুদূর। কিন্তু এখন সময় এসেছে চলে যাওয়ার। এই চমৎকার যাত্রায় সঙ্গী হওয়ার জন্য আমি ধন্যবাদ দিতে চাই মার্ক জাকারবার্গকে।
২০১৪ সালে ভিআর স্টার্টআপটিকে ২ বিলিয়ন মার্কিন ডলারে অধিগ্রহণ করে ফেইসবুক। ২০১৬ সালে আইরিবকে অকুলাসের প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দিয়ে পিসির জন্য ভার্চুয়াল রিয়ালিটি টুল বানানোর দায়িত্ব দেওয়া হয়।ফেইসবুক গত কয়েক বছর ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান কিনে নেয়। কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতাদের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না ফেইসবুক কর্তৃপক্ষের। তাই তো ফেইসবুক ছাড়তে বাধ্য হয়েছেন ইনস্টাগ্রাম সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিসট্রোম, মাইক ক্রেইগার, হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জান কৌম ও ব্রায়ান অ্যাকটন।
Post a Comment