ইফোন ১০ ব্যবহার করে ধরা পড়েছেন স্যামসাংয়ের রুশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেসেনিয়া সোবচেক



টেলিভিশনে ইন্টারভিউ চলাকালে আইফোন ১০ ব্যবহার করে ধরা পড়েছেন স্যামসাংয়ের রুশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেসেনিয়া সোবচেক।ইন্টারভিউ চলাকালীন বার বার তাকে আইফোনের লোগো ঢাকার চেষ্টা করতে দেখা যায়। এতে কাজ না হওয়ায় ফোনটির পাশে এক টুকরো সাদা কাগজ ধরে রাখেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি। কিছু দর্শকের চোখে বিষয়টি ধরা পড়লে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শুরু হয় তুমুল আলোচনা।

স্যামসাংয়ের প্রচারণা চালানোর পাশাপাশি তিনি স্যামসাংয়ের ফোন ব্যবহার করা জন্যও টাকা পেতেন। তাই আইফোন ব্যবহার করার কারণে স্যামসাং ক্ষতিপূরণ হিসেবে ১৬ লাখ মার্কিন ডলার দাবি করে মামলা করেছে। স্যামসাংয়ের কাছ থেকে যে অর্থ তিনি প্রচারণা চালানোর জন্য পেয়েছিলেন তার থেকে এই ক্ষতিপূরণের পরিমাণ অনেক বেশি।

মামলায় জড়ানো কেসেনিয়া সোবচেক কোনো সাধারণ মডেল নন। তিনি সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবেও পরিচিত। কথিত আছে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধর্মকন্যা।এর আগে স্যামসাং ফোন ব্যবহার করার জন্য গায়ক অ্যাডাম লেভিন ও টেনিস তারকা ডেভিড ফেরারও প্রতিষ্ঠানটির কাছ থেকে অর্থ পেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে এই দুই তারকাকেই স্যামসাং ফোন বাদ দিয়ে আইফোন ব্যবহার করতে দেখা যায়।এখানেই শেষ নয়, ওয়ান্ডার ওইমেন তারকা গ্যাল গ্যাদোতও অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের মুখপাত্র হয়ে আইফোন ব্যবহার করে সমালোচনার মুখে পরেছিলেন।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates