
যতোগুলো ফোনের ব্যাপারে গুঞ্জন শোনা গেছে, তার সবই বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। তিনটি আইফোনের সঙ্গে একটি অ্যাপলওয়াচও এনেছে তারা।কিন্তু দেখা মেলেনি নতুন ম্যাকবুক এয়ার, আইপ্যাড প্রো, এয়ার পাওয়ার, এয়ারপড ও হোমপডের।এখন নতুন করে জানা যাচ্ছে, কিছু পণ্য অক্টোবরের এক ইভেন্টে উন্মোচন করা হবে অথবা সেগুলোর ঘোষণা আসবে ২০১৯ সালে। তবে যদি কোনো ঘোষণাই আর না আসে তবে ধরে নিতে হবে এই পণ্যগুলোর ব্যাপারে এতোদিন শুধু গুজবই ছড়ানো হয়েছিল। এসবের আদৌ কোনো সতত্য ছিলো না।অ্যাপলের ইভেন্টে আইফোনের সঙ্গে অন্যান্য যেসব পণ্যের দেখা পাওয়ার কথা ছিলো সেগুলো নিয়েই থাকছে বিস্তারিত।
এয়ারপডস ২
এই বছরের শুরুতেই জানা যায়, অ্যাপল নয়েজ ক্যান্সেলেশন প্রযুক্তি সমৃদ্ধ নতুন একটি এয়ারপডস তৈরি করছে। বিভিন্ন প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম জানিয়েছিল, এয়ারপডসটি হবে পানি নিরোধক, এয়ারপডসের কেইসটিও তারহীনভাবে চার্জ করা যাবে এবং এতে যুক্ত থাকবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি। ধারণা করা হচ্ছে, নতুন তারহীন হেডফোনটি ‘এয়ারপডস ২’ নামে ২০১৯ সালে বাজারে আসবে।
আইপ্যাড প্রোপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায়, প্রো সিরিজের নতুন দুটি আইপ্যাডেরও ঘোষণা দেওয়া হবে। কিছুদিন আগে আইপ্যাডের একটি রেন্ডার ভিডিও প্রকাশ হয় অনলাইনে। ভিডিওটিতে দেখা যায়, আইপ্যাডে থাকবে বেজেলহীন ডিসপ্লে। পেছনে থাকবে চিরচেনা অ্যাপলের লোগো, ক্যামেরা ও ফ্ল্যাশ। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে থাকবে নচ ডিসপ্লে।যুক্ত করা হবে ফ্ল্যাশসহ উন্নত ক্যামেরা ও শক্তিশালী প্রসেসর। থাকবে না কোনো হোম বাটন। স্যামসাংয়ের এস পেনের মতো এতেও থাকবে পেন্সিল। চলতি বছরের অক্টোবরে আলাদাভাবে আইপ্যাড প্রোর ঘোষণা দিতে পারে অ্যাপল। সত্যি সত্যিই আইপ্যাড প্রো সিরিজের ঘোষণা আসবে কিনা তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
ম্যাকবুক গুঞ্জন ছিলো, এবার নতুন ম্যাকবুক এয়ারের ঘোষণা আসতে পারে। ধারণা করা হয়েছিলো, আইফোন ১০ এর মতো ম্যাকবুকেও যুক্ত হবে ফেইস আইডি সুবিধা। অ্যাপল ম্যাকবুকে এ সেবাটি আনার পেটেন্টও পেয়েছিলো বলে জানা যায়।পেটেন্টে বলা ছিলো, ব্যক্তির মুখের ‘ডেপথ ম্যাপ’ শনাক্ত করতে কম্পিউটারে মুখ শনাক্তকারী অ্যালগরিদম যোগ করা যাবে। ফিচারটির জন্য ব্যক্তির অঙ্গভঙ্গিও বিবেচনা করা হবে। এসব তথ্যের বাইরে, ম্যাকবুক নিয়ে আর কোনো তথ্য অনলাইনে প্রকাশিত হয়নি।
এয়ারপাওয়ার এর আগে প্রকাশিত বিভিন্ন সূত্র থেকে জানা যায়, একত্রে একাধিক অ্যাপল ডিভাইস চার্জ দেয়ার জন্য নতুন এয়ারপাওয়ার বাজারে আনতে পারে অ্যাপল। পূর্বের এয়ারপাওয়ারে একত্রে আইফোন, অ্যাপল ওয়াচ ও এয়ারপডস চার্জ দেয়ার সুবিধা ছিলো। ফলে ধারণা করা হয়েছিলো, নতুন এয়ারপাওয়ারে চারটি ডিভাইস একত্রে চার্জ দেওয়ার সুবিধা থাকবে।
Post a Comment