অ্যাপলের বার্ষিক ইভেন্টে আইফোনের নতুন তিনটি ফোন ও অ্যাপল ওয়াচ আনার ঘোষণা



অ্যাপলের বার্ষিক ইভেন্টে আইফোনের নতুন তিনটি ফোন ও অ্যাপল ওয়াচ আনার ঘোষণা দেওয়া হয়। তবে সেই ইভেন্টে বিভিন্ন গুঞ্জনে ফাঁস হওয়া নতুন আইপ্যাড প্রোর দেখা মেলেনি।ধারণা করা হয়েছিলো, চলতি বছরের অক্টোবরে আলাদা এক আয়োজনে প্রো সিরিজের নতুন দুটি আইপ্যাডের ব্যাপারে ঘোষণা দেবে অ্যাপল।

এবার নতুন আইপ্যাড প্রোগুলোর ছবি ফাঁস করেছেন বেঞ্জামিন গ্যাসকিন। তার ফাঁস করা ছবিতে দেখা যায়, আইপ্যাডের চারপাশ জুড়েই রয়েছে বেজেল। এতো কোনো হোমবাটনেরও দেখা পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে, আইফোন ১০ এস ও ১০ এস ম্যাক্সর মতো এতেও থাকবে ফেইস আইডি ফিচার।

এছাড়াও, এতে কোনো হেডফোন জ্যাক দেখা যায়নি। আইপ্যাডটি থেকে নচও বাদ দেওয়া হয়েছে। ছবি দেখে অনেকে অনুমান করছেন, পূর্বের আইপ্যাডগুলোর তুলনায় এর পুরুত্ব বেশ কম হবে।

গুঞ্জন রয়েছে এ মাসেই প্রেস ইভেন্টের মাধ্যমে আইপ্যাড প্রো উন্মোচন করা হবে। তবে সত্যি সত্যি অক্টোবরেই আইপ্যাড প্রো আসবে কিনা তা এখনো নিশ্চি হওয়া যায়নি।যদিও আগেই জানা গেছে, দুটি আইপ্যাডের মধ্যে একটিতে থাকবে ১১ ইঞ্চি ডিসপ্লে অন্যটিতে থাকবে ১৩ ইঞ্চি ডিসপ্লে। ডিভাইস দুটির দাম কেমন হতে পারে সে বিষয়ও কিছু জানা যায়নি। তবে আইপ্যাড প্রো দুটির দাম কম হবে না বলেই ধারণা করা হচ্ছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates