২৫ অক্টোবর আসছে শাওমি এমআই মিক্স ৩



চীনের অ্যাপল খ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি মিক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ আনতে যাচ্ছে। ‘এমআই মিক্স ৩’ নামের ডিভাইসটি চলতি মাসের ২৫ তারিখ উন্মোচন হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উইবোতে উন্মোচনের তারিখ সম্পর্কে একটি টিজার ছবি প্রকাশ করেছে শাওমি।টিজারে প্রকাশিত ছবি থেকে ধারণা করা হচ্ছে, নচবিহীন পুরো ডিসপ্লের ফোন হবে এটি। থাকতে পারে স্লাইড ক্যামেরা সুবিধা।

পূর্বে প্রকাশিত কিছু গুঞ্জনে জানা গেছে, সিরামিক ইউনিবডির ডিভাইসটিতে থাকতে পারে ৪০০০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে থাকবে তারহীন চার্জিং।

পেছনে থাকতে পারে ট্রিপল ক্যামেরা। ৬ বা ৮ গিগাবাইট র‍্যাম এবং স্টোরেজের সঙ্গে থাকতে পারে ৬৪ থেকে ২৫৬ গিগাবাইট পর্যন্ত রম।তবে ডিভাইসটিতে কী থাকবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। পুরো স্পেসিফিকেশন জানতে শাওমি ভক্তদের অপেক্ষা করতে হবে ২৫ অক্টোবর পর্যন্ত।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates