ডেল এনেছে নতুন ৪৯ ইঞ্চির বড় মনিটর



ভিডিও কিংবা ছবি সম্পাদনে বড় মনিটর প্রয়োজন হয়। এই কাজের জন্য অনেকে কম্পিউটারের সঙ্গে একাধিক মনিটর যুক্ত করেন। অনেক সময় একাধিক মনিটর যুক্ত করতে গিয়ে ঝামেলায় পরতে হয়।
এমন ঝামেলা থেকে মুক্তি দিতে প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ডেল এনেছে নতুন ৪৯ ইঞ্চির বড় মনিটর।আল্ট্রাশার্প ইউ৪৯১৯ডিডব্লিউ নামে কার্ভ মনিটরটির অ্যাস্পেক্ট রেশিও ৩২:৯।

আইপিএস প্যানেল যুক্ত ডিভাইসটির রেজুলেশন হলো ৫১২০*১৪৪০ পিক্সেল। মনিটরটিতে ভালো ভিউ অ্যাঙ্গেল সুবিধা মিলবে। ফলে গেইমিং কিংবা প্রফেশনাল কাজে এটি বেশ সহায়ক হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

৩৮০০আর কার্ভ রেডিয়াসের মনিটরটির প্রতি ইঞ্চির পিক্সেল ১০৯। এটির ব্রাইটনেস রেশিও ৩৫০ সিডিএম২ এবং কনট্রাস্ট রেশিও ১০০:১। এতে রয়েছে ইউএসবি টাইপ সি ও দুটি এইচডিএমআই ২.০ এবং ৫ টি ইউএসবি ৩ পোর্ট।মনিটরটি মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬৯৯ মার্কিন ডলার। ২৬ অক্টোবর থেকে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু হবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates