
অ্যাপল গত বছর খুবই গোপনে ডেনিশ একটি স্টার্টআপ কিনেছে। তিন কোটি ডলারে কেনা ‘স্পেকট্রাল’ স্টার্টআপটি ভিজ্যুয়াল ইফেক্ট নিয়ে কাজ করে। ঘটনাটির দীর্ঘদিন পরেই সংবাদ মাধ্যম ফরচুন এমন কথা জানালো।
ফরচুনের প্রতিবেদন ডেনিশ দৈনিক বরসেন’কে উদ্ধৃত করে বৃহস্পতিবার জানিয়েছে, কোপেনহেগেন ভিত্তিক স্টার্টআপটির অধিগ্রহন হয়েছে ২০১৭ সালের ডিসেম্বরে। কিছু দিন থেকেই দেখা যাচ্ছে, অ্যাপল অগমেন্টেড রিয়েলিটি নিয়েও কাজ করছে।
সংবাদ মাধ্যম ভার্জ জানাচ্ছে, সর্বশেষ স্টার্টআপ কেনার উদ্দেশ্য হলো আইফোনে এআর ফিচারের জন্য মিমোজি ও ফেইসটাইম ব্যবহার করা। অন্যদিকে অ্যাপলের পরিকল্পনা, খুব শিগগিরি তারা এআর হেডসেট বাজারে আনবে।
স্পেকট্রাল স্টার্টআপ মেশিন ল্যাঙ্গুয়েজ ও কম্পিউটার ভিশন টেকনিক ব্যবহার করে স্মার্টফোন দিয়েই ভিডিও ব্যাকগ্রাউন্ড থেকে মানুষকে সরিয়ে নিতে পারবে।
স্পেকট্রাল বলছে, আমরা কাজ করছি অনন্য প্রযুক্তিগত বিষয় স্টেট অব দ্যা আর্ট মেশিন লার্নিং ও কম্পিউটার ভিশন টেকনিকের ওপর নির্ভর করে।
এর আগেও অ্যাপল অনেক স্টার্টআপ কিনেছে। তবে এতো গোপনভাবে কোনটা কেনেনি। অনেকেই বলছেন, এমন অধিগ্রহণের পিছনে মূল কারণ এআরকে আরও বেশি প্রাধান্য দেওয়া।
যা সামনেই অ্যাপলের ডিভাইসে মিলবে।গত বছরে অ্যাপল জার্মানভিত্তিক আই ট্র্যাকিং স্টার্টআপ ‘সেনসোমটোরিক ইনস্ট্রুমেন্ট’ কিনে নেয়। একইভাবে গত মাসে প্রতিষ্ঠানটি এআর লেন্স কোম্পানি ‘অ্যাকোনিয়া হলোগ্রাফিক’ও কিনে নিয়েছে।
Post a Comment