উইন্ডোজ ১০ আপডেটে ত্রুটি সারিয়ে ফিরলো



উইন্ডোজ ১০ এর জন্য প্রতি মাসে নিরাপত্তামূলক আপডেট আনে মাইক্রোসফট। তবে চলতি মাসের নতুন আপডেট নিয়ে বিপাকে পড়েন অনেক গ্রাহক। তাই ত্রুটি সারিয়ে উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮ আপডেট নতুন করে উন্মুক্ত করা হয়েছে।

উইন্ডোজ ১০ অক্টোবর আপডেট দেয়ার পর অনেক গ্রাহকের ডিভাইসে থেকে ডেটা মুছে যায়। মাইক্রোসফটের সাপোর্ট ফোরামে সমস‍্যাটির কথা জানিয়ে অভিযোগ করেন অনেক গ্রাহক।

পরে মাইক্রোসফট আপডেটটি বাতিল করে এবং ডেটা মুছে যাওয়ার বাগ ফিক্স করে নতুন আপডেট আনে।

বিষয়টি সম্পর্কে উইন্ডোজ সার্ভিসিং অ্যান্ড ডেলিভারি বিভাগের প্রকল্প ব্যবস্থাপনা পরিচালক জন কেবল বলেন, ডেটা হারিয়ে গেছে এমন গ্রাহকদের সংখ‍্যা খুবই কম। এ সমস‍্যা সমাধান করা হয়েছে নতুন আপডেটের মাধ‍্যমে।

তবুও এই ত্রুটি নিয়ে পরীক্ষা করছেন মাইক্রোসফটের কর্মকতারা।

ত্রুটির কারণে যেসব গ্রাহক ডেটা হারিয়েছেন তাদের ডেটা পুনরুদ্ধারের জন্যও টেক জায়ান্টটি বিনামূল‍্য সেবা দিবে বলে জানানো হয়েছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates