অনলাইনে কোর্স করাবে দ্য টু আওয়ার জব



অনলাইনে লার্নিংয়ের চাহিদা মেটাতে ‘দ্য টু আওয়ার জব’ শুরু করেছে ‘দ্য টু আওয়ার লার্নিং’এটি এমন একটি প্লাটফর্ম যেখানে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ইন্টারনেটের মাধ্যমে  অনলাইন সার্টিফিকেশনাল কোর্স করতে পারবেন যে কেউই।এমন কোর্স করাতে ইউ ওয়াই ল্যাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে দ্য টু আওয়ার জব।ইউ ওয়াই ল্যাবের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট,  নেটওয়ার্কিং,  ভিডিও এডিটিংসহ বেশ কিছু কোর্স করা যাবে।

সবার কাছে কোর্স গুলোর সুবিধা এনে দিতে কোর্সগুলোকে টাইম ও বাজেট ফ্লেক্সিবিলিটির আওতায় নেয়া হয়েছে বলে জানান দ্য টু আওয়ার জবের প্রতিষ্ঠাতা সানজিদা খন্দকার।যোগ্যতাবলে মার্কেটপ্লেসে নিজের কাজ খুঁজে নেয়ার জন্য দক্ষতা উন্নয়নের কোন বিকল্প নেই বলে জানালেন ইউ ওয়াই ল্যাবের চেয়ারপারসন ফারহানা এ রহমান।দ্য টু আওয়ার জব এর যাত্রা শুরু হয়  নারীদের অনলাইন এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘরে বসে কাজ করার একটি প্লাটফর্ম হিসেবে।

বর্তমানে এখানে রয়েছে ৫ হাজারের বেশি ব্যাবহারকারী। বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মিতভাবে এখান থেকে নিচ্ছে মার্কেটিং, রিসার্চ,   ডিজিটাল ও আইটি সাপোর্টসহ আরও অনেক সার্ভিস।চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এই উদ্যোগ এর প্রথম ব্যাচ এর যাত্রা।  আগ্রহীরা নাম নিবন্ধন করতে পারবেন এই ঠিকানায়।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates