
শেষ হতে চলেছে 2018। বছরের শেষে YouTube থেকে সবথেকে বেশি টাকা রোজগার করা ব্যাক্তিদের নাম প্রকাশ করল জনপ্রিয় মার্কিন বাণিজ্যিক পত্রিকা Forbes। এই তালিকায় এক নম্বর স্থানে রয়েছেন 7 বছরের রায়ান। নিজের YouTube চ্যানেলে ছোটদের খেলনা রিভিউ করেন রায়ান। YouTube এ রায়ানের চ্যানেলের নাম Ryan ToysReview। 2017 সালের জুন মাস থেকে 2018 সালের মে মাস পর্যন্ত YouTube থেকে 22 মিলিয়ান মার্কিন ডলার (154.84 কোটি টাকা) রোজগার করেছেন তিনি। যা গত বছরে রায়ানের রোজগারের দ্বিগুণ। গত বছর Forbes তালিকায় আট নম্বরে ছিলেন তিনি।
তবে এই বছরের Forbes এর তালিকায় রায়ান ছাড়া সবাই প্রাপ্ত বয়স্ক। এক নজরে রোজগারের নিরিখে 2018 সালের সেরা 10 টি YouTube চ্যানেল:
Ryan ToysReview — 22 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 154.84 কোটি টাকা)
Jake Paul — 21.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 151.32 কোটি টাকা)
Dude Perfect — 20 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 140.74 কোটি টাকা)
DanTDM — 18.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 130.21 কোটি টাকা)
Jeffree Star — 18 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 126.67 কোটি টাকা)
Markiplier — 17.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 123.15 কোটি টাকা)
Vanoss Gaming — 17 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 119.63 কোটি টাকা)
Jacksepticeye — 16 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 112.61 কোটি টাকা)
PewDiePie — 15.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 109 কোটি টাকা)
Logan Paul — 14.5 মিলিয়ান মার্কিন ডলার (প্রায় 102 কোটি টাকা)
সোর্স: গ্যাজেট৩৬০
Post a Comment