অসাধারণ দুটি WEBCAM আনতে চলেছে MICROSOFT



উইন্ডোজ ১০ ও এক্সবক্স ওয়ান-এর জন্য ২০১৯ সালে ওয়েবক্যাম আনার পরিকল্পনা করেছে মাইক্রোসফট। সামনের বছর নতুন দুটি ওয়েবক্যাম আনবে মার্কিন সফটওয়্যার জায়ান্ট এই সংস্থাটি। এর মধ্যে একটিতে থাকবে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। যা যে কোনও উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে।

অন্য ক্যামেরাটি মাইক্রোসফটের গেমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে কাজ করবে বলে জানানো হয়েছে। ক্যামেরার সামনে আসলে অটোমেটিক লগ ইন করাবে এটি। মনে করা হচ্ছে একের অধিক অ্যাকাউন্টে কাজ করবে এই ফিচারটি।



চলতি বছরের অক্টোবরে নতুন ওয়েবক্যাম আনার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন মাইক্রোসফট সারফেইস প্রধান প্যানোস পানায়। ভার্জের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সারফেস ব্র্যান্ডের ওয়েবক্যাম আনার চেষ্টা করছে মাইক্রোসফট, সারফেস হাব ২ এর ক্যামেরা দেখুন, খেয়াল করুন এটি একটি ইউএসবি-সি ক্যামেরা এবং ধারণাটি হল আমরা উচ্চ ক্ষমতার ক্যামেরার অভিজ্ঞতা আনতে পারি, আপনি হয়তো ধারণা করতে পারছেন এমনটা হতে যাচ্ছে।”


২০১৯ সালে সারফেইস হাব ২এস আনার পরিকল্পনাও রয়েছে মাইক্রোসফটের। এর জন্য যদি আলাদাভাবে ইউএসবি-সি সারফেইস হাব ২ ক্যামেরা আনা হয়, তবে একই ক্যামেরা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।
তথ্য সুত্র: কলকাতা ২৪x৭

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates