
মোবাইল ফোনের ব্যালেন্স ব্যবহার করে মোবাইল অ্যাপ, গেইমস বা যে কোনো ডিজিটাল সেবা কেনার সীমা বাড়ানো হয়েছে।আগের চেয়ে সেই সীমা এখন ১২ গুন বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।গত ৩ ডিসেম্বর এ বিষয়ক একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। যেখানে বলা হয়েছে, ডাইরেক্ট অপারেটস বিলিং বা ডিওবি পদ্ধতিতে গ্রাহক এসব সেবা কিনতে পারবেন।
এই পদ্ধতিতে আগে মাসে সর্বোচ্চ ৫০ টাকা খরচ করা গেলেও এখন সেই লিমিট বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে। তবে এক বছরে জন্যে এই লিমিট ধরা হয়েছে তিন হাজার টাকা।অপারেটরদের দফায় দফায় আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি বাংলাদেশে ব্যাংকের অনুমোদন নিয়ে অপারেটরদের মাধ্যমে ডিজিটাল সেবার বিল দেওয়ার এই সীমা বাড়াল।বিটিআরসি মাসে খরচের এই সীমা এক হাজার টাকা করার প্রস্তাব করেছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি ৬০০ টাকায় বেঁধে দেয়। তবে একই সঙ্গে বলা হয়েছে, ছয় মাস পর বিটিআরসি বিষয়টি পর্যালোচনা করে একটি প্রতিদেবন দিলে সে অনুসারে লিমিট বাড়ানোর সুযোগ রাখবে বাংলাদেশ ব্যাংক।নতুন এই পদ্ধতি এরই মধ্যে চালু হয়ে গেছে যার মাধ্যমে দেশের অ্যাপ এবং গেইমস ডেভেলপাররা তাদের ডেভেলপ করা পণ্য এখন বিক্রির ক্ষেত্রে বাড়তি সুবিধা পাচ্ছেন। কারণ যে সব গ্রাহকের হাতে ক্রেডিট কার্ড নেই তারা সহজেই এই পদ্ধতিতে অ্যাপ এবং গেইমস কেনার সুবিধা পাবেন। ফলে স্থানীয় বাজার বড় হবে।
এর আগে খবরটি সম্পর্কে ‘ট্যাপ ট্যাপ অ্যান্টস’ গেইম তৈরি করে বিশ্ব মাতানো ও লাখো ডলার আয় করা কোম্পানি রাইজ আপ ল্যাবসের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদুল হক টেকশহরডটকমকে বলেন, এটি সত্যি দারুণ খবর। এতে দেশীয় অ্যাপ-গেইমস খাতে পরিবর্তন আসবে, খাতটি চাঙ্গা হবে।জনপ্রিয় শিশুতোষ কার্টুন চরিত্র মীনা গেইমের অন্যতম এই নির্মাতা বলেন, কেনাবেচায় যদি লেনদেনের সুযোগই না পাওয়া যায় তাহলে স্টোরগুলো টিকে থাকে না।
এবার দেখা যাবে অ্যাপ-গেইমের জন্য নতুন নতুন দেশীয় প্লাটফর্ম তৈরি হবে। আসলে জমজমাট একেকটি স্টোর না থাকলে অ্যাপ-গেইম নির্মাতারা সেভাবে আগ্রহ পান না।
তথ্য সুত্র: টেকশহর
Post a Comment