কাজ সহজ করতে এলো স্মার্ট টেবিল



মোবাইল ফোন, ঘড়ি, চশমা থেকে শুরু করে ব্যবহার্য অনেক কিছুতেই এখন স্মার্ট প্রযুক্তি। প্রশ্ন আসতেই পারে- তাহলে কাজের টেবিলটি কেনো থাকবে সেকেলে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ক্যামট্রেক্স সেই প্রশ্নেরও সমাধান দিয়েছে। কাজ আরও সহজ করতে তারা নিয়ে এসেছে স্মার্ট টেবিল।এর নাম দেওয়া হয়েছে স্মার্টডেস্ক। টেবিলটিতে আধুনিক প্রযুক্তির প্রায় সব সুবিধাই  রয়েছে।স্মার্টডেস্কের সঙ্গে যুক্ত করা হয়েছে সর্বশেষ প্রযুক্তির কম্পিউটারসহ নানা ডিভাইস। একই সারিতে লাগানো আছে তিনটি ২৪ ইঞ্চি টাচস্ক্রিন মনিটর।টেবিল থেকেই করা যাবে ফোন কল। ব্লুটুথ হেডফোনের মাধ্যমে শোনা যাবে গানও। আর উপরে বিশেষ অংশে রেখে তারহীনভাবেই চার্জ দেওয়া যাবে ফোন।টেবিলটির গুণাগুন এখানেই শেষ নয়। এটি ব্যবহারকারীর উচ্চতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবেই সেট হতে পারবে। তাই বসে বা দাঁড়িয়েই কাজ করা যাবে।ক্যামট্রেক্স জানিয়েছে, টেবিলটির সব কাজই হবে তারবিহীন। শুধু একটি তার দেওয়ালের বিদ্যুৎ সংযোগের সঙ্গে যুক্ত থাকবে।স্মার্টডেস্কে রয়েছে অষ্টম প্রজন্মের ইনটেল কোর আই৭ প্রসেসর, জিটিএক্স ১০৫০ গ্রাফিক্স কার্ড, ২৫৬জিবি এসএসডি, এক টেরাবাইট এইচডিডি, ১৬ জিবি র‌্যাম।১০ ওয়াট ক্ষমতা সম্পন্ন দ্রুত চার্জিং, উচ্চ রেজ্যুলেশনের ক্যামেরা, একাধিক ইউএসবি পোর্টসহ রয়েছে আরও অনেককিছু।টেবিলের দাম নির্ধারণ করা হয়েছে তিন লাখ ৭৮ হাজার টাকা থেকে শুরু করে চার লাখ ৪৫ হাজার টাকা।সোর্স: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates