টেকনো ব্র্যান্ডের পাঁচটি মডেলের স্মার্টফোনে বিশেষ মূল্যছাড়



দেশের বাজারে টেকনো ব্র্যান্ডের পাঁচটি মডেলের স্মার্টফোনে বিশেষ মূল্যছাড়া ঘোষণা করেছে ট্রানশান বাংলাদেশ। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতকালীন অফারে ক্যামন আই সিরিজের তিনটি স্মার্টফোন ও পপ ওয়ান সিরিজের দুটি মডেলের স্মার্টফোনে ৫০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হচ্ছে।

ট্রানশান কর্তৃপক্ষ জানায়, ক্যামন আই স্কাই টু ৩ জিবি র‍্যামের ফোনটির দাম ১ হাজার ৩০০ টাকা কমেছে। এর বর্তমান দাম ১১ হাজার ৬৯০ টাকা। ফোনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তাযুক্ত ডুয়েল ক্যামেরা, ফেস আনলক, ফুল ভিউ ডিসপ্লেসুবিধা রয়েছে। ফোনটির ২ জিবি র‍্যাম সংস্করণটির দাম কমেছে এক হাজার টাকা। এর বর্তমান দাম ৯ হাজার ৯৯০ টাকা।

ক্যামন আই মডেলটির দাম কমেছে ১ হাজার ৫০০ টাকা। ক্যামন আই এখন পাওয়া যাবে ১১ হাজার ১৯০ টাকায়। পপ ওয়ান এস প্রো এক হাজার টাকা কমে ৮ হাজার ৯৯০ টাকা এবং পপ ওয়ান এস ৫০০ টাকা কমে ৮ হাজার ৪৯০ টাকা হয়েছে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates