এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্যামসাং কে স্বীকৃতি দিলো বাংলাদেশ



দেশের এক নম্বর মোবাইল ব্র্যান্ড হিসেবে স্যামসাং মোবাইল-কে স্বীকৃতি দিলো বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। শনিবার, রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্যামসাং মোবাইল-এর প্রতিনিধিগণ নিজ প্রতিষ্ঠানের হয়ে পুরস্কার গ্রহণ করেন।

সফলভাবে বাংলাদেশি ক্রেতাদের চাহিদা পূরণের মাধ্যমে ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দেয়াই বেস্ট ব্র্র্যান্ড অ্যাওয়ার্ড-এর লক্ষ্য। ব্যবসায়িক মূল্যায়ন এবং গ্রাহকদের জীবনে ইতিবাচক ভূমিকা রাখার ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন করার বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নেলসন বাংলাদেশ-এর সঙ্গে মিলে শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলোকে স্বীকৃতি দিয়ে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

স্যামসাং বাংলাদেশ-এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘পুরস্কার অর্জন করতে পেরে আমরা গর্বিত। স্যামসাং পণ্য ও সেবাগ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের সহযোগিতাই আজ আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। স্যামসাং এমন একটি ব্র্যান্ড যারা পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে উদ্ভাবনী সম্ভাবনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।’

বাংলাদেশের বিজনেস কমিউনিটি এবং ব্র্যান্ড বিল্ডিং-এ সফলতা অর্জনকে স্বীকৃতি দিতে কাজ করে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। উল্লেখ্য, দেশব্যাপী নেলসন বাংলাদেশ পরিচালিত জরিপের মাধ্যমে উঠে আসা সবচেয়ে পছন্দের ব্র্যান্ডগুলোর সফলতার গল্পগুলো দেশের মানুষের সামনে তুলে ধরাই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম-এর ঐতিহ্যের একটি অংশ।
তথ্য সুত্র: রাইজিংবিডি

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates