কালো মানুষের প্রতি বৈষম্য’ পোস্টটি মুছে দিল ফেসবুক



সম্প্রতি ফেসবুকের এক প্রাক্তন কর্মকর্তা ‘কালো মানুষের প্রতি বৈষম্য’ বিষয়ক যে পোস্টটি ফেসবুকে দিয়েছিলেন তা সাময়িক সময়ের জন্য মুছে ফেলেছে বিশ্বের সর্ববৃহৎ এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ওই পোস্টে ফেসবুকের সাবেক স্ট্র্যাটেজিক পার্টনার ম্যানেজার মার্ক লাকি অভিযোগ করেন, ফেসবুক তাদের কালো বর্ণের কর্মচারী, কর্মকর্তা এবং ব্যবহারকারীদের সঠিক সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।

তার এই পোস্টে বলা হয়েছে, অনেক কালো বর্ণের ব্যবহারকারীই মনে করেন অন্য যেকোনো গোষ্ঠীর চেয়ে এই প্ল্যাটফর্মে করা তাদের পোস্টগুলোকে সরিয়ে ফেলার সম্ভাবনা অনেক বেশি থাকে।

তিনি আরো দাবি করেন, ফেসবুকে তার পোস্টটি যেন কেউ পড়তে বা শেয়ার করতে না পারে সেজন্য এ অপশনগুলো বন্ধ করে দিয়েছে। আর এর মাধ্যমেই কোম্পানিটিতে চলমান বৈষম্যের প্রমাণ করে মিলে।

তবে ফেসবুক অবশ্য জানিয়েছে তারা খুব শিগগির লাকির পোস্টটি পুনরুদ্ধার করবে।

ফেসবুকের এক মুখপাত্র বলেন, ‘মার্ক লাকির এই পোস্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডগুলোকে লঙ্ঘন করেনি এবং এটি এখনো আমাদের সাইটে বিদ্যমান রয়েছে। আমরা শুধুমাত্র এটির প্রতিক্রিয়া কি হয় তা দেখার জন্য অপেক্ষা করছি।

ফেসবুক অবশ্য এর আগেও এ ধরনের অভিযোগের সম্মুখীন হয়েছিল। ২০১৬ সালে ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শব্দটি উচ্চারণ করার মাধ্যমে কোম্পানিটির কর্মচারীদের ভৎর্সনা করেছিলেন। তুমুল সমালোচনার কারণে পরবর্তীতে তিনি শব্দটিকে ‘অল লাইভস ম্যাটার’ এ প্রতিস্থাপন করেন।

তথ্যসূত্র : গ্যাজেটস নাউ

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates