
বাংলাদেশের বাজারে এসেছে আরো একটি আকর্ষণীয় কালারের নোভা থ্রি আই স্মার্টফোন। আগের দুই কালার আইরিশ পার্পল ও ব্ল্যাকের সঙ্গে নতুন করে পার্ল হোয়াইট কালার যুক্ত হলো। অর্থাৎ আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন নোভা থ্রি আই এর সবগুলো কালারের ফোন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
ক্রিসমাস ডে’র কালারের সঙ্গে মিল রেখে নতুন কালারের ফোনটি বাজারে এনেছে হুয়াওয়ে বাংলাদেশ।
চলতি বছরের আগস্টে নোভা থ্রি আই ফোন দেশের বাজারে আসার পর ব্যাপক সাড়া ফেলে। কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চার ক্যামেরার ফোনটি অল্প সময়েই তরুণদের মন জয় করে নেয়। ফটোগ্রাফির জন্য যুঁতসই ফোনটিতে আছে ৬.৩ ইঞ্চি ফুলভিউ আইপিএস নচ ডিসপ্লে, ২৪ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর বিশিষ্ট ডুয়াল ফ্রন্ট এআই ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের সেন্সর, ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর বিশিষ্ট রিয়ার ক্যামেরা। অসাধারণ এ ক্যামেরার কারণে আগের যেকোনো সময়ের চেয়ে আকারে বড় ও স্বচ্ছ ছবি পাওয়া যাবে।
এ ফোনের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফোনটিতে রয়েছে ১২৮ জিবি রম। এছাড়া ৪ জিবি র্যাম ও শক্তিশালী গেম স্যুট থাকার কারণে গেমিংয়ে অসাধারণ অভিজ্ঞতা পাওয়া যাবে। ফোনটির দাম পড়বে ২৬,৯৯০ টাকা।
তথ্য সুত্র: রাইজিংবিডি
Post a Comment