
আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন।রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার দেশের ২৯৯টি আসনে ১০ কোটির বেশি ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তবে কোন কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে তা হয়তো অনেকেরই জানা নেই। আপনি যদি ভোটার হয়ে থাকেন তাহলে অনলাইনে জেনে নিতে পারেন কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।প্রথমে আপনাকে এই ঠিকানায় যেতে হবে।
তারপর ভোটার নিবন্ধন ফর্মের স্লিপ নম্বর লিখুন। যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে সেই নম্বরটি লিখতে হবে।এরপরের বক্সে আপনার জন্ম তারিখ লিখতে হবে।তারপর ক্যাপচায় দেখানো ইংরেজি বর্ণ ও সংখ্যাগুলো তৃতীয় বক্সে লিখে ‘ভোটার তথ্য দেখুন’ বাটনে ক্লিক করুন।
সঠিকভাবে সব তথ্য দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করার পর ফরমের নিচেই আপনার ভোটার এলাকা, ভোটার নম্বর, ক্রমিক নম্বর, ভোট কেন্দ্র ও এনআইডি নম্বর দেখতে পাবেন।এই পদ্ধতিতে অনেক সময় সার্ভার সমস্যার কারণে তথ্য নাও মিলতে পারে। অনেক সময় সার্ভার এরর এমন বার্তাও দেখায়।
Post a Comment