বিশ্বব্যাপী পরমাণু গবেষণা কেন্দ্র, প্রতিরক্ষা, জ্বালানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে সাইবার হামলা চালানোর আশঙ্কা করা হচ্ছে।
গোপনে এই হামলা চালাতে গুপ্তচররা বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে কাজও করে যাচ্ছে বলে প্রমাণ পেয়েছে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ম্যাকাফি।
ম্যাকাফি আবিষ্কার করেছে, এই হামলা চালাতে ইতোমধ্যে একটি ক্যাম্পেইন চালাচ্ছে ওসব দুর্বৃত্তরা।
বুধবার এক ব্লগ পোস্টে ম্যাকাফি এমন দাবি করেছে।
এমন ক্যাম্পেইনের সঙ্গে জড়িত আছে ল্যাজারাস গ্রুপ। যেটির সঙ্গে উত্তর কোরিয়া সরকারের যোগসাজস রয়েছে বলে প্রমাণ পেয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, ২০১৫ সালের পর থেকে ল্যাজারাস গ্রুপ গোপনে এমন কাজ করে যাচ্ছে।
ম্যাকাফি বলছে, বিশ্বব্যাপী ৮৭ প্রতিষ্ঠান ও সংস্থাকে লক্ষ্য করা হয়েছে। তবে এর বেশিরভাগই যুক্তরাষ্ট্রভিত্তিক। চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে এমন আশঙ্কার কথা উঠে এসেছে।
একই ধরনের আরও কিছু প্রতিষ্ঠান এমন হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলেও জানাচ্ছে ওই গবেষণা। ম্যাকাফির গবেষণায় দেখানো হয়েছে, একই ধরনের আরও প্রতিষ্ঠান এমন হামলার হুমকীর মুখে রয়েছে। তবে সেসব ক্ষেত্রে লক্ষ্যবস্তু করা হয়েছে ইংরেজি বলা বা যেসব প্রতিষ্ঠানে ইংরেজিতে বেশিরভাগ কাজ হয় সেসব।
ম্যাকাফি তাদের গবেষণায় দেখিয়েছে, বেশিরভাগ হুমকির মুখে থাকা প্রতিষ্ঠান হলো বিভিন্ন সরকারের প্রতিরক্ষা এবং সরকারি সংস্থাগুলো।
তথ্য সুত্র: টেকশহর

Post a Comment