নির্ভুল রোগ নির্ণয়ে অ্যামাজনের প্রকল্প



চিকিৎসা খাতে বাজার ধরতে নতুন প্রকল্প আনতে যাচ্ছে অ্যামাজন। সম্প্রতি ‘অ্যামাজন কম্প্রিহেন্ড মেডিকেল’ নামে প্রকল্পটি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির কাজ হবে অনলাইনে রোগীর যাবতীয় চিকিৎসা তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ ও সঠিক রোগ নির্ণয়ে চিকিৎসকদের সাহায্য করা।যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গত সপ্তাহে অ্যামাজনের ওয়েব সার্ভিস ‘রি:ইনভেন্ট’ এর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, প্রতিষ্ঠানটি তাদের অংশীদারদের নিয়ে স্বাস্থ্য সুরক্ষা খাতে কাজ করতে অ্যামাজন কম্প্রিহেন্ড মেডিকেল প্রকল্প চালু করছে।

প্রকল্পটির মাধ্যমে অ্যামাজন একজন রোগীর মেডিকেল রেকর্ড সংরক্ষণ ও বিশ্লেষণের পাশাপাশি সঠিক রোগ নির্ণয়, ওষুধের ডোজ নির্ধারণসহ নানা বিষয়ে পরামর্শ দেবে। অ্যামাজনের স্বাস্থ্য সুরক্ষা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের সিনিয়র লিডার তাহা কাস-হন্ট বলেন, একজন রোগীর চিকিৎসার অবস্থা, ল্যাবরেটরি রিপোর্টসহ নানা তথ্য নিরীক্ষণে প্রকাশিত অন্যান্য প্রচেষ্টার চেয়ে সফটওয়্যার অনেক ভালো কাজ করে। ইতিমধ্যেই নতুন প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফ্রিড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টার অ্যামাজনের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, ক্যান্সার নিরাময় ও প্রতিরোধে মেন্যুয়াল পদ্ধতি এড়িয়ে তারা ডিজিটাল পদ্ধতি বা মেশিনের মাধ্যমে রোগীদের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করবে।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates