এয়ারপডের ওয়ারলেস চার্জিং কেইস আগামী বছর



এয়ারপডের জন্য ওয়ারলেস চার্জিং কেইস আনছে অ্যাপল। উন্নত সংস্করণের এয়ারপডটি বাজারে আসবে আগামী ছয় মাসের মধ্যে। এমনটাই দাবি অ্যাপল বিশ্লেষক মিং চি কুর।তিনি জানিয়েছেন, এয়ারপডের আপগ্রেড সংস্করণে থাকবে ডাব্লু সিরিজের চিপ ও ব্লুটুথ ৫.০ সমর্থন। এয়ারপডে হিট রেজিস্টেন্স হিঞ্জও যোগ করা হবে। এতে ডিভাইসটি উৎপাদনের খরচ বেড়ে যাবে বলে জানিয়েছেন মিং চি কু।তবে নতুন ডিজাইনের এয়ারপডের জন্য অপেক্ষা করতে হবে ২০২০ সাল পর্যন্ত। তবে নতুন এয়ারপডের সঙ্গে বাজারে এয়ারপাওয়ারও (ওয়্যারলেস চার্জিং ম্যাট) আনা হবে কিনা তা নিয়ে কিছু জানানি তিনি।

গত বছর সেপ্টেম্বরে এক টিজারের মাধ্যমে এয়ারপাওয়ার আনার ঘোষণা দিয়েছিলো অ্যাপল। সে সময় জানা যায়, এয়ার পাওয়ারে মাধ্যমে এয়ারপড, অ্যাপল ওয়াচ ও আইফোন চার্জ করা যাবে। এরপরে আর এয়ারপাওয়ার সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।এদিকে, বিভিন্ন গুঞ্জনে জানা যায়, অ্যাপলের পরবর্তী প্রজন্মের এয়ারপডে থাকবে নয়েজ ক্যান্সেলেশন ফিচার। এটি ব্যবহারের জন্য এতে অ্যানালগ সিস্টেম থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এয়ারপডটি হবে পানি নিরোধক। এতে যুক্ত থাকবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরি।২০১৬ সালে বাজারে আসার পর থেকেই এয়ারপড তুমুল জনপ্রিয়তা পেয়েছে। বাজারে আসার পর প্রথম তিন মাস ব্যবহারকারীরা সপ্তাহের পর সপ্তাহ এয়ারপড কেনার জন্য অপেক্ষা করেছেন। ধারণা করা হচ্ছে, এয়ারপডের নতুন সংস্করণ আরও জনপ্রিয়তা পাবে। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates