
দুদিন আগেও কাউকে যদি বলা হতো, ইউটিউবে সবচেয়ে বেশি ডিসলাইক পাওয়া ভিডিও কোনটি?তিনি হয়তো বলে দিতেন, এ আর আমন কী কথা। সেটা তো জাস্টিন বিবারের বেবি গান।কিন্তু সেই উত্তরটিই যদি আজকে দিতে যান তবে কোন সংশয় ছাড়াই ভুল হতো। কারণ, স্বয়ং ইউটিউবের তৈরি করা ২০১৮ সালের রিওয়াইন্ড জাস্টিন বিবারকে ছাড়িয়ে গেছে।বিবারের বেবি গানের ডিসলাইকের পরিমাণ ৯৯ লাখ।
সেই সংখ্যাকে ছাড়িয়ে এখন ডিসলাইকে সবার উপরে ২০১৮ সালের ইউটিউব রিওয়াইন্ড ভিডিওটি। যার ডিসলাইকের পরিমাণ এক কোটি ১০ লাখ।প্রতি বছর ভিডিও শেয়ারিং প্লাটফর্মটিতে আলোচিত বিষয় ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি ভিডিও প্রকাশ করে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবারও প্রকাশ করা হয় ‘ইউটিউব রিওয়াইন্ড ২০১৮’ নামের নতুন একটি ভিডিও। প্র
তিবার রিওয়াইন্ড ভিডিওগুলো বেশ সাড়া পায়। কিন্তু এবার জনপ্রিয়তার বদলে তা সমালোচনার মুখে পড়েছে।এ পর্যন্ত ভিডিওটি ১২ কোটি চার লাখ ৩০ হাজারবারের মতো দেখা হয়েছে। লাইক পড়েছে ২১ লাখ। ভিডিওটির নিচে ১৫ লাখ ৯০ হাজারের মতো মন্তব্য রয়েছে। বেশিভাগ মন্তব্যে ভিডিওটির সমালোচনা করা হয়েছে।ভিডিওটি পছন্দ না হওয়ার পেছনে কারণ হিসেবে রয়েছে, জনপ্রিয় ভিডিও ক্রিয়েটরদের অবমূল্যায়ন করা। ভিডিওটিতে তাদের কথা উল্লেখ করা হয়নি। ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব পিউডিপাইও নেই ভিডিওটিতে। যা ভক্তরা মেনে নিতে পারেনি।ভিডিওটি যত জন দেখেছেন তার হিসাবে এর ডিসলাইকের পরিমাণ ৮০ শতাংশের উপরে। তথ্য সুত্র: টেকশহর
Post a Comment