
গ্রাহকের ডেটা তার অনুমতি না নিয়ে বিক্রি করছে ফেইসবুক। এমন প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটিকে প্রায় ১০০ কোটি টাকা জরিমানা করেছে ইতালিয়ার রেগুলেটর কর্তৃপক্ষ।শনিবার ইতালির স্থানীয় সংবাদ মাধ্যম দ্য লোকাল জানিয়েছে, ফেইসবুক গ্রাহকদের অবহিত না করেই গ্রাহকদের ব্যক্তিগত তথ্য নিয়ে বিক্রি করেছে। এমন দুটি অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটিকে ১০ মিলিয় ইউরো বা পোায় ১০০ কোটি টাকা জনিমানা করে সংস্থাটি।
ইতালির এজিসিএম গ্রাহক সুরক্ষা ও বাজার পর্যবেক্ষক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ফেইসবুক গ্রাহকদের কোন কিছু না জানিয়েই সাইন ইন করতে বলে এবং মাঝখান থেকে বেশ কিছু তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে নেয়।ফেইসবুক কর্তৃপক্ষকে তাদের অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি গ্রাহকদের কাছে এমন ঘটনার জন্য ক্ষমা চাইতে বলেছে।এমন সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ করবে বলে এক ফেইসবুক মুখপাত্র জানিয়েছেন।ওই মুখপাত্র বলেন, আমরা আশা করছি এক সঙ্গে কাজ করে কর্তৃপক্ষের এমন উদ্বেগ দূর করতে পারবো।
এই বছরে আমাদের শর্ত এবং পলিসিগুলো আরও পরিষ্কার করেছি। যাতে সাধারণ মানুষও এটি বুঝতে সক্ষম হয়। আমরা কোন তথ্য নিই, কোনগুলো কিভাবে বাণিজ্যিক না কোন উদ্দেশ্যে ব্যবহার করি তা তারা জানতে পারবেন।ফেইসবুক বলছে, তারা এখন প্রাইভেসি সেটিংসকে আরও সহজ করেছে। এমনকি এগুলো নিয়ে যেসব সমস্যা তা দিন দিন আরও উন্নত করছে। এখন নিজের তথ্য নিজেই নিয়ন্ত্রণ করা যাবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।তবে ফেইসবুক সম্প্রতি ইতালিতে প্রতারকদের ধরতে এবং বিভিন্ন প্রতারণা সনাক্ত করতে ১০০ মিলিয়ন ইউরোর একটি চুক্তি করেছে।সোর্স: টেকশহর
Post a Comment