Home > technology research > আবারও ডাউন ফেসবুক, লগ ইন করতে গেলেই বিপদ
আবারও ডাউন ফেসবুক, লগ ইন করতে গেলেই বিপদ
By Admin • December 06, 2018 • feature social media tech-news tech-story technology research • Comments : 0
আবার গণ্ডগোল ফেসবুকে। ফের ফেসবুক খুলতেই ধাক্কা খেলেন ব্যবহারকারীরা। আপনা থেকেই লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। পাসওয়ার্ড হ্যাক হয়েছে বলে ভব পাচ্ছেন অনেকেই। ট্যুইটার জুড়ে সেই প্রশ্নই করছেন সবাই।
বুধবার সন্ধে থেকে এই অভিজ্ঞতার মুখোমুখি হতে শুরু করেন ব্যবহারকারীরা। অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে ফেসবুকে লগ ইন করতে গেলেই লগ আউট হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। ফের লগ ইন করার অনুরোধ জানানো হচ্ছে। এই অদ্ভুত অভিজ্ঞতায় ঘাবড়ে যাচ্ছেন অনেকেই।
লগ ইন করেত গেলেও দেকা যাচ্ছে ‘Recover Account’. অবশ্য ওটিপি দিয়ে লগ ইন করা সম্ভব হচ্ছে। ঘুরপথে লগ ইন করতে হচ্ছে ফেসবুকে। Downdetector নামের ওয়েবসাইটটিও ফেসবুকের সার্ভিস ডাউন থাকার ইঙ্গিত দিচ্ছে। ম্যাপের জাবগায় জায়গায় লাল দিয়ে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় ফেসবুক ডাউন আছে। ইউরোপই সবথেকে বেশি প্রভাবিত হয়েছে।
সপ্তাহ খানেক আগেই ক্র্যাশ করে গিয়েছিল ফেসবুক ম্যাসেঞ্জার। অনেকেই মেসেজ পাঠানো এবং প্রত্যুত্তর দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়ে রিপোর্ট জানান৷ আবার অনেকে অনলাইনে অন্যান্য ইউজারদের দেখতে পাচ্ছে না বলেও রিপোর্ট করেন৷ প্রায় ৪০ শতাংশের দাবি, তারা মেসেঞ্জার সার্ভার কানেক্ট করতে গিয়ে সমস্যায় পড়েছেন৷ ৩২ শাতংশ জানান, তারা কোনও মেসেজ পাচ্ছেন না, ২৭ শতাংশ জানান, সার্ভিসে লগ ইন করতে পারছেন না তারা৷
এর আগে নভেম্বরেই আরও একবার বিপর্যয়ের মুখে পড়েছিল ফেসবুক। হোম পেজ খুললেই দেখা যাচ্ছিল “service unavailable” মেসেজ। শুধুমাত্র ফেসবুকই নয়। কাজ করছে না ইনস্টাগ্রামও। ভারত, রাশিয়া, আমেরিকা সহ বিশ্বের একাধিক দেশে ফেসবুক কাজ করছে না।
ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওয়েব ভার্সন কাজ করছিল না। তবে আ্যাপ কাজ করছিল। দুটিই ফেসবুক নেটওয়ার্কের অংশ।
ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে ধরা পড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের সমস্যা। তবে ফেসবুকের তরফে এখনও পর্যন্ত কোনও সমস্যার কথা স্বীকার করা হয়নি। ফেসবুক ও ইনস্টাতে একইসঙ্গে সমস্যা এর আগে দেখা যায়নি। তবে স্বাভাবিকভাবেই নেট দুনিয়ায় ব্যাপক প্রভাব ফেলেছে।
পাবলিশার:কলকাতা ২৪x৭
Subscribe to:
Post Comments
(
Atom
)

Post a Comment