নকিয়া ৯ পিওরভিউ জানুয়ারিতেই



বিশ্বের প্রথম ৪১ মেগাপিক্সেল ক্যামেরা ফোন এনেছিলো নকিয়া ৮০৮ পিওরভিউ। সেই পিওরভিউ আবার ফিরিয়ে আনছে প্রতিষ্ঠানটি।জানুয়ারিতেই ফিনিশ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল পিওরভিউ প্রযুক্তির নকিয়া ৯ ফোন বাজারে ছাড়ছে বলে জানিয়েছে রাশিয়ার একটি সংবাদ মাধ্যম।গত এক বছর থেকে ডিভাইসটি নিয়ে চলছে নানান জল্পনা, কল্পনা। ফাঁস হয়েছে ছবি, তথ্য এমনকি ভিডিও।রাশিয়ান সংবাদ মাধ্যম জানাচ্ছে, জানুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের পরেই একটি ইভেন্টের মাধ্যমে নকিয়া ৯ উন্মোচন করবে এইচএমডি গ্লোবাল। তবে সেই তারিখটা কত তা জানা যায়নি।এর আগে নকিয়া যখন মাইক্রোসফটের ছিল তখন  এই প্রযুক্তির বাকি ক্যামেরা ফোনগুলো ছিলো লুমিয়া ৯২০, ১০২০, ১৫২০ ও ৯৫০।পিওরভিউ প্রযুক্তির ক্যামেরা আজও যেকোনো হাইএন্ড ফোনের ক্যামেরাকে টেক্কা দিতে সক্ষম।এইচএমডি গ্লোবাল মাইক্রোসফটের কাছ থেকে পিওরভিউ ট্রেডমার্কটির মালিকানা পেয়েছে।এর আগে ট্রেডমার্কটির মালিকানা এইচএমডি গ্লোবালের কাছে হস্তান্তর করেছিল মাইক্রোসফট। পিওরভিউ নামটির মাধ্যমে বোঝানো হতো ডিটেইলস সমৃদ্ধ ছবি।পিওরভিউ নাম সম্বলিত ক্যামেরাভিত্তিক ফোনে চলবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম। এর আগে নকিয়ার ফোনের পুরানো জৌলুশ ফিরিয়ে আনতে জাইসের সঙ্গে চুক্তি করে এইচএমডি গ্লোবাল।গত বছর বাজারে আসা নকিয়া ৮ এ ছিলো জাইস অপটিক সমৃদ্ধ ডুয়েল রিয়ার ক্যামেরা।
তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates