অ্যাপলকে সরিয়ে শীর্ষস্থান দখল মাইক্রোসফট?



লড়াইটা জারি ছিল গোটা সপ্তাহ জুড়েই। সপ্তাহের শুরুতেই অ্যাপলকে সরিয়ে শীর্ষস্থান দখল করে মাইক্রোসফট।পৃথিবীর সব থেকে সম্পদশালী কোম্পানির দৌড়ে সপ্তাহের শুরুতেই অ্যাপলকে যে চ্যালেঞ্জের মুখে ফেলছিল মাইক্রোসফট সেটা সপ্তাহ শেষেও অব্যাহত রেখেছে। বলা যায়, শেষ হাসি হেসেছেন বিল গেটসই।শুক্রবার পৃথিবীর সব থেকে সম্পদশালী কোম্পানির তালিকায় এক নম্বরে উঠে এসেছে মাইক্রোসফট।প্রতিষ্ঠানটি এখন ৮৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার নিয়ে শীর্ষস্থানে।

অন্যদিকে তার একেবারেই কাছাকাছি থাকা অ্যাপলের সম্পত্তির পরিমাণ ৮৪ হাজার ৭০০ কোটি ডলার। আর তালিকার তৃতীয় স্থানে থেকে সপ্তাহ শেষ করেছে অ্যামাজন ডটকম।প্রত্যাশা অনুযায়ী আইফোন বিক্রি না হওয়াসহ কয়েকটি কারণ গত এক মাসে অ্যাপলের শেয়ারের দাম পড়েছে প্রায় ২৫ শতাংশ। আর তখনই উপরে উঠে আসে মাইক্রোসফট।ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের উপর কর বাড়ানোর আশঙ্কা থেকেই কোম্পানির শেয়ারের দাম পড়েছে।অন্য দিকে ক্লাউড ব্যবসায় ভালো করায় গত এক মাসে ক্রমশই এগিয়েছে মাইক্রোসফট। শেষ পর্যন্ত সপ্তাহের শেষে এসে বাজিমাত করল তারা।২০০২ সালের পর এই প্রথম মাইক্রোসফট এক নম্বরে উঠে এসেছে। আর ২০১২ সালের পর প্রথমবারের মতো শীর্ষস্থান হারালো অ্যাপল।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates