আইপিটিভি-ভিডিও অন ডিমান্ড উন্মুক্ত



দুই বছর ধরে দেশে আইপিটিভি বা ইন্টারনেট টিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার সেটি আবার উন্মুক্ত করে দেওয়া হয়েছে।একই সঙ্গে স্ট্রিমিং সেবা চালুরও সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।সম্প্রতি এক কমিশন সভায় আগের বন্ধ সেবা দুটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন সেবাটি চালুর সিদ্ধান্ত হয়।

তবে এইসব সেবা চালুর আগে নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন নিতে হবে বলেও আইএসপি এবং ইন্টারনেট গেটওয়েদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, আইপিটিভি এবং ভিডিও অন ডিমান্ড সেবা সময়ের দাবি মেনেই বাংলাদেশে শুরু হয়েছিল। অনেক গ্রাহক সেবা দুটি নিচ্ছিলেনও। কিন্তু ২০১৬ সালের অক্টোবর মাসে কোনো রকম কারণ না দেখিয়েই বিটিআরসি সেবা দুটি বন্ধ করে দেয়।সাম্প্রতিক সময় অনেক আইপিটিভি চালুর আগ্রহীরা বিটিআরসি’র সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে তারা সেটি চালুর উদ্যোগ নেয় বলে জানা গেছে।

সেবা দুটি চালুর ক্ষেত্রে আগ্রহী আইএসপিরা বলছেন, এর ফলে দেশের বিনোদন খাতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে।নিয়মিত টেলিভিশন দেখার হার কমলেও অনলাইনে টেলিভিশন দেখার দর্শক বাড়বে বলে তারা ধারণা করছেন।আগামী দুই তিন বছরের মধ্যে দেশে অন্তত পাঁচ লাখ আইপিটিভি’র দর্শক হবে।তাছাড়া ভিডিও অন ডিমান্ড সেবা নেওয়া গ্রাহকের সংখ্যাও কয়েক লাখ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্য সুত্র: টেকশহর

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates