টুইটারের ‘Like’ অপশন তুলে নেওয়া সিদ্ধান্ত



লাইক যদি তুলেই দেওয়া হয়, তাহলে মান বাড়াতে হবে তথ্যের। কারণ খুব ভালো না লাগলে সহজে ইউজারদের হাত থেকে বেরোবে না লাভ সাইন।

তুলে নেওয়া হবে ‘Like’ অপশন। সম্প্রতি টুইটার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে। টুইটারের সিইও জ্যাক ডরসে বলেন যে তাঁর সংস্থা ভাবনাচিন্তা করে সিদ্ধান্তে এসেছে যে ‘Like’ অপশন তুলে দিয়ে ইনস্টাগ্রামের মত নিয়ে আসা হবে ‘Love’ চিহ্ন। পছন্দ হলেই লাভ সাইন দিতে পারবেন ওই তথ্যের ওপর।

লাইক যদি তুলেই দেওয়া, তাহলে মান বাড়াতে হবে তথ্যের। কারণ খুব ভালো না লাগলে সহজে ইউজারদের হাত থেকে বেরোবে না লাভ সাইন। টুইটারের ভাষায় অধিকতর উন্নত হওয়া উচিত ‘quality of debate’। তবে এক মন্তব্যের মাধ্যমে সংস্থা জানিয়েছে যে খুব শীঘ্রই বদলের কোনো ভাবনাচিন্তা নেই টুইটারের। প্রাথমিক ভাবনাচিন্তা করা হয়েছে। তবে প্রয়োজনে সেই ভাবনারও বদল ঘটতে পারে বলে দাবি করেছেন এই সোশাল সাইটের কর্তারা।

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates