মুখোমুখি লড়াইয়ে facebook এবং Apple!



বার বার বির্তকে নাম জড়িয়েছে ফেসবুকের৷ কখনও তথ্য ফাঁস৷ আবার কখনও তথ্য বিক্রির অভিযোগ৷ আর, সেই সূত্রই একাধিকবার সংবাদ মাধ্যমে উঠে এসেছেন ফেসবুক সিইও মার্ক জুকেরবার্গ৷ সম্প্রতি, আবারও তিনি মিডিয়ার নজরে৷ সংবাদ মাধ্যম সূত্রের খবর, তিনি নাকি বেজায় চটেছেন Apple সিইও টিম কুকের উপর৷



সম্প্রতি, একটি আমেরিকান টিভি চ্যানেলে ইন্টারভিউয়ের সময় ফেসবুকের তথ্য ফাঁসের বিষয়টি নিয়ে মন্তব্য করেন Apple সিইও কুক৷ টেনে আনেন পুরনো প্রসঙ্গ৷ ইউজারদের গোপন তথ্য রক্ষা করতে ব্যর্থ ফেসবুক৷ একথা বলে তীব্রভাবে কটাক্ষ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতাকে৷ কুকের এই কটাক্ষকে কোনভাবেই মেনে নিতে পারেননি ফেসবুক জনক৷ আর ঠিক তারপরই কর্মীদের Apple প্রডাক্ট ব্যবহার বন্ধের নির্দেশ দেন তিনি৷ পরিবর্তে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের কথা বলেন৷
দুই সিইওর দ্বন্দ্বের খবর বিদেশি সংবাদ মাধ্যমগুলির মাধ্যমেই সামনে এসেছে৷ ইন্টারভিউয়ে টিম কুক বলেন, ‘আমরা কখনই ইউজারদের ব্যাক্তিগত জীবনকে নিয়ে কারবার করি না৷ গোপনীয়তা একটি মানবাধিকার৷ এটি একটি নাগরিক স্বাধীনতা৷’ ইন্টারভিউয়ে কুককে প্রশ্ন করা হয় যদি তিনি জুকেরবার্গের সিচুয়েশনে থাকতেন তবে তিনি কী করতেন? উত্তরে তিনি জানান, ‘আমি কখনই এই ধরণের পরিস্থিতিতে থাকব না৷’



এই ঘটনার পরেই ফেসবুক সিইও সংস্থার কর্মীদের আইফোন বয়কটের নির্দেশ দেন৷ তবে, বেশ কিছু রির্পোট বলছে একেবারে অন্য কথা৷ সেইসব রির্পোটের তথ্য জানাচ্ছে, বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ব্যবহার হচ্ছে৷ যার পরিমান আইফোনের থেকে যথেষ্ট বেশি৷ অন্যদিকে, স্ন্যাপচ্যাটও কর্মীদের অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের জন্য উৎসাহিত করছে৷ যার ফলে ইউজারদের জন্য অ্যাপ ডেভালপ করার কাজ অনেক বেশি সহজ হবে৷
Source: kolkata24x7

Share this:

Post a Comment

 
Copyright © Ak kotha (এক কথা). Designed by OddThemes | Free Blogger Templates